নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুড়িগ্রামে ১৬ জুয়াড়ী গ্রেফতার



কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জাম, নগদ অর্থ ও দুটি মোটরসাইকেল সহ ১৬ জুয়াড়ী গ্রেফতার হয়েছে ।


গ্রেফতারকৃত জুয়াড়ীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।


এর আগে বুধবার (২২ মার্চ) দিনগত রাত তিনটার দিকে রাজিবপুর উপজেলার কোদালকাটি এলাকা থেকে জুয়া খেলারত অবস্থায় তাদের গ্রেফতার করা হয়।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজিবপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার কোদালকাটি এলাকা থেকে জুয়া খেলারত অবস্থায় ১৬ জুয়াড়ীকে গ্রেফতার করে। এসময় জুয়া খেলার সরঞ্জাম, দুটি মোটরসাইকেল ও নগদ অর্থ উদ্ধারসহ অাসামীদের থানায় নিয়ে অাসা হয়।


গ্রেফতারকৃতরা হলো- উপজেলার উত্তর কোদালকাটি এলাকার মোঃ হাসেম আলী (৪৮), ঢুষমারা মোহনগঞ্জের মোঃ মোমিনুল ইসলাম (২৮), তের রশিপাড়া এলাকার মোঃ হুরমুস আলী (৩৬), সাজাই সর্দারপাড়ার মোঃ শফিকুল ইসলাম (৪২), মেম্বারপাড়ার মোঃ শাহ আলম (২০), তেররশিপাড়ার মোঃ আবু সামা (৫৭),  মোঃ সোলেমান (৪১), মোঃ আবু সাঈদ (৪২), মোঃ ফুলমিয়া (৪৮), কোদালকাটি ব্যাপারীপাড়ার মোঃ নূর আলম (২২), উত্তর কোদালকাটির মোঃ ইব্রাহীম (৩৬), চর সাজাই মন্ডলপাড়ার মোঃ আজিজুল ইসলাম (৫৭), তেররশিপাড়ার মোঃ আঃ খালেক মিয়া (৩৬), ঢুষমাড়া থানার গোয়ালপাড়া এলাকার মোঃ তারা মিয়া (৩৬), ডাটিয়ারচরের মোঃ ফজলুল হক (৫৬) ও খারুভাজ এলাকার মোঃ শহিদুল ইসলাম (৩৫)।


কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, 'কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।'




আরও খবর





উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ১১ ঘন্টা ১৫ মিনিট আগে