নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

উলিপুরে কৃষি জমির মাটি ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুই ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

‎বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় গুনাইগাছ ইউনিয়নে মাটি কাটার অপরাধে লানজু সরকারকে ৫০ হাজার টাকা এবং তবকপুর ইউনিয়নের আব্দুল মোন্নাফকে স্থানীয় সরকার আইন, ২০০৯ এর ৫ম তফসিলে বর্ণিত ১১ ধারা লঙ্ঘনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

‎স্থানীয়রা বলেন, ফসলি জমিগুলো স্থায়ীভাবে হারিয়ে ফেলছে উর্বরতা। মাটি কাটার কারণে পরিবেশ মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। এই মাটিগুলো দিয়ে তৈরি হচ্ছে ব্রিক ফিল্ডের ইট। ইট প্রস্তুত করার জন্য কৃষি জমির মাটি ব্যবহার ও পরিবেশের ভয়াবহ বিপর্যয় ডেকে আনছে।

‎ভ্রাম্যমাণ আদালত থেকে জানানো হয়, কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই ফসলি জমির মাটি কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করা এবং কৃষিজমির মারাত্মক ক্ষতি করা হচ্ছিল। যার প্রেক্ষিতে তাৎক্ষণিক অবৈধ মাটি কাটার কার্যক্রম বন্ধ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। ‎

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম মেহেদী হাসান জানান, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বা বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর





উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ৯ ঘন্টা ৫২ মিনিট আগে