নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চিলমারীতে কর্তব্যরত পুলিশ (এসআই) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু

চিলমারীঃ কর্তব্যরত পুলিশ (এসআই) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ  কুড়িগ্রামের চিলমারীতে "মডেল থানায় কর্তব্যরত পুলিশ (এসআই) হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। রোববার (২৩ই নভেম্বর) রাত আনুমানিক ১টার দিকে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম। মারা যাওয়া পুলিশ সদস্যের (এসআই) নাম  আসাদুজ্জামান আসাদ। তার নিজ বাড়ী নীলফামারী জেলার, সৈয়দপুর উপজেলার খোদ্দ জুম্মাপাড়া এলাকায়। তিনি হামিদুল হকের ছেলে বলে জানা যায়। জানাগেছে, শনিবার (২২ই নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে আসাদুজ্জামান আসাদ হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন। এ সময় আশপাশে থাকা সহকর্মীদের বিষয়টি বললে, পরে তাৎক্ষণিক অ্যাম্বুলেন্স ডেকে তাকে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রংপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পরে  চিকিৎসক বিভিন্ন পরীক্ষা করার পরে তাকে মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, পুলিশ সদস্যের এমন মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। আমরা সবাই তার রুহের মাগফেরাত কামনা করছি বলে জানান তিনি। তার এই হঠাৎ মৃত্যুতে  এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 
আরও খবর





উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ৯ ঘন্টা ৫২ মিনিট আগে