নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নাগেশ্বরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী সম্মেলনে জনসমুদ্র

নাগেশ্বরীতে আজ অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল কর্মী সম্মেলন জনসমুদ্রে পরিণত হয়েছে। সকাল থেকে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ দলে দলে এসে মাঠ কানায় কানায় পূর্ণ করে ফেলেন। উপচে পড়া মানুষের সমাগমে পুরো আয়োজনস্থল ছিল উপচে পড়া ভিড়ে মুখরিত।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, এবং সাংগঠনিক সম্পাদক এম. হাসিবুর রহমান।

এ ছাড়াও পৃষ্ঠপোষকতায় ছিলেন ২৫-কুড়িগ্রাম-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সম্ভাব্য এমপি প্রার্থী আলহাজ্ব জনাব হারিসুল বারি রনি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি হযরত মাওলানা মোঃ আব্দুর রব। সম্মেলনে ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা দেশের চলমান পরিস্থিতি, নৈতিক সমাজ গঠন, সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের ভূমিকা তুলে ধরেন।

দিনব্যাপী এ কর্মী সম্মেলনে লাখো মানুষের ঢল প্রমাণ করে, নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের প্রতি মানুষের আগ্রহ ও সমর্থন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেন স্থানীয় নেতারা।

Tag
আরও খবর





উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ৯ ঘন্টা ৫২ মিনিট আগে