নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ফেসবুকে কমেন্ট মন্তব্যে বিএনপি নেতা বিপাকে, কারণ দর্শানো নোটিশে তোলপাড়

নাগেশ্বরী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সফিউল আলম সফি ফেসবুকে দলীয় পরিস্থিতি নিয়ে মন্তব্য করায় তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কুড়িগ্রাম জেলা বিএনপি। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা এবং সদস্য সচিব আলহাজ্ব সোহাল হোসাইন কায়কোবাদের যৌথ স্বাক্ষরিত নোটিশটি পাঠানো হয়।

নোটিশে উল্লেখ করা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে সফির একটি মন্তব্য ১০০% গ্যারান্টি দিচ্ছি এবার বট বিজয়ী হবে। বিএনপি সিট পাবে ৮/৯টি মাত্র। দ্রুত ছড়িয়ে পড়ে এবং এটি দলীয় শৃঙ্খলার পরিপন্থী আচরণ হিসেবে গণ্য হয়। নেতৃত্বস্থানীয় পদে থেকে এ ধরনের প্রকাশ্য মন্তব্য দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে উল্লেখ করা হয়। তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

এই নোটিশের ছবি ও বিষয়টি ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকেই নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। নাগেশ্বরী উপজেলা বিএনপির সদস্য আজিজুল হক তার ফেসবুক পোস্টে লেখেন-

সাংগঠনিক কাজে সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসছেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব।

এ ছাড়া একের পর এক বিভিন্ন নেতাকর্মী জেলা বিএনপির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পোস্ট দিচ্ছেন। কেউ বলছেন কঠোর শৃঙ্খলা দরকার ছিল। কেউ বা লিখছেন- এটাই দলকে বাঁচানোর পথ। ফেসবুকে এখন পুরো ঘটনাটি ঘিরে নানা বিশ্লেষণ, সমালোচনা ও প্রশংসার ঢেউ তৈরি হয়েছে।

Tag
আরও খবর





উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ৯ ঘন্টা ৫২ মিনিট আগে