নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ক্যানসারে আক্রান্ত আনিছুর রহমান বাঁচতে চায়




কুড়িগ্রামের উলিপুরে গলায় ক্যানসারে আক্রান্ত আনিছুর রহমান (৪০) বাঁচতে চায়। দুই সন্তানের জনক আনিছুর রহমান তার চিকিৎসার জন্য সমাজের সবার সহযোগিতা চেয়েছেন। বর্তমানে অর্থাভাবে থেমে আছে তার চিকিৎসা। আনিছুর রহমান উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম খেয়ালপাড় এলাকার আবুর উদ্দিনের ছেলে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আনিছুরর রহমান পেশায় একজন ক্ষুদে হোমিওপ্যাথি চিকিৎসক।হোমিও চিকিৎসা সেবা দিয়ে চলছিল তার সংসার। এক ছেলে-এক মেয়ে ও স্ত্রীর সংসারে তেমন স্বচ্ছলতা না থাকলেও ভালোভাবেই দিনাতিপাত করছিলেন। হঠাৎ করে ২০২৩ সালের শুরুতে গলায় ধরা পড়ে টিউমার। পরে ডাক্তারের পরামর্শ মোতাবেক পরীক্ষা করে ধরা পড়ে ওটা শুধু  টিউমার না মরণঘাতী ক্যানসার। এ কথা জানার পরে সুখের সংসারে নেমে আসে কালো মেঘ। ধার দেনা, সুদের পর টাকা নেয়া, জমি বন্ধক রেখে শুরু করেন ক্যানসারের চিকিৎসা। চলে বেঁচে থাকার লড়াই।উন্নত চিকিৎসার জন্য চলে যান রাজধানী ঢাকায়। বর্তমানে তিনি রাজধানীর বিআরবি হসপিটাল লিমিটেডের ক্যানসার বিশেষজ্ঞ এক চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন করছেন। চিকিৎসক জানিয়েছেন, থেরাপি ও থেরাপি পরবর্তী অপারেশন করতে প্রয়োজন হবে প্রায় ১৭ লাখ টাকা।
আনিছুর রহমান কান্না জড়িত কণ্ঠে বলেন, এতো বিশাল অংকের টাকা জোগাড় করা আমার পক্ষে সম্ভব না। তবুও অমূল্য জীবনকে বাঁচানোর জন্য মানুষের কাছে ছুটে যাচ্ছি। জমি বন্ধক ও ধার দেনা করে এ পর্যন্ত তিন তিনবার থেরাপি ডোজ শেষ করলেও অপারেশনের টাকা জোগাড় করতে না পেরে অসহায় জীবন যাপন করছি। সবার একটু সহযোগিতায় হয়তো বেঁচে যেতে পারে আমার জীবন।  
আনিছুর রহমানের স্ত্রী রুমি জানান, ইতিমধ্যে স্বামীর চিকিৎসার জন্য যেটুকু জমা-জমি ছিল তা বিক্রি করে তিনবার থেরাপি দিয়েছি। এখন অপারেশন করার সামর্থ্য নাই। তাই দেশবাসীর কাছে অনুরোধ আপনারা আমার স্বামীকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দেন। বিত্তবানদের অনুরোধ করছি তারা যেন আমাদের পাশে দাঁড়ান। আনিছুর রহমানকে সাহায্য পাঠানোর ঠিকানা সোনালী ব্যাংক লিঃ এর হিসাব নম্বর- ৫২১৭৫০১০৪৭৪৫১ ও বিকাশ ০১৭৩০১৮৮৯২৪।
#

আরও খবর





উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ১৪ ঘন্টা ৭ মিনিট আগে