নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ফুলবাড়ীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত


"পুলিশই জনতা,জনতাই পুলিশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ী থানা পুলিশের আয়োজনে মঙ্গলবার (১৯ আগষ্ট) বিকাল ৩ টায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত এ ওপেন হাউজ ডে তে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার মো: মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) মো: মোজাম্মেল হক।    
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালামের সভাপতিত্বে এবং পশ্চিম ফুলমতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় সাংবাদিক নাজমুল হাসান, কলেজ ছাত্র হামিদুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সামছুজ্জামান হাসু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব লিটু, ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদ, ইসলামি আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মাও: হাবিবুর রহমান, বাংলাদেশ জামায়েত ইসলামি ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওঃ আব্দুল মালেক, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ- সভাপতি লোকমান হোসেন সরকার, বালারহাট বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার দুলাল হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। 
প্রধান অতিথির বক্তব্যে কুড়িগ্রামের পুলিশ সুপার বলেন, ফুলবাড়ী উপজেলায় যারা মাদক সেবন করার জন্য আসে তাদের আনাগোনা এবং যে স্পট গুলোতে মাদক বিক্রি হয় সেগুলো আগামী সাত দিনের মধ্যে বন্ধ করার জন্য ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেয়া হয় হয়েছে। ওসি সাহেব আমাকে আশ্বস্ত করেছেন। ইনশাআল্লাহ কাজ হবে। 

Tag
আরও খবর





উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ১৪ ঘন্টা ৮ মিনিট আগে