নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রাজারহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থান দিবস পালিত


রাজারহাটে গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি ও জামায়াতে ইসলামী পৃথক আনন্দ মিছিল ও আলোচনা সভা করেছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের সমাধিতে পুষ্প স্তবক অর্পন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলা শহরে প্রবেশ করে। পরে তারা উপজেলার প্রধান সড়ক গুলোতে আনন্দ মিছিল প্রদর্শন শেষে রাজারহাট রেলওয়ে স্টেশন চত্বরে এক আলোচনা সভা করে। সভায় উপজেলা বিএনপির আহবায়ক আনিছুর রহমান, সদস্য সচিব শহিদুল ইসলাম, উপজেলা যুবদল আহবায়ক আব্দুল কুদ্দুস, সদস্য সচিব নয়ন আলী, উপজেলা স্বেচ্ছা সেবক দল আহবায়ক আনিছুর রহমান লিটন, উপজেলা ছাত্রদল আহবায়ক রুবেল পাটোয়ারী সহ অনেকে বক্তব্য দেন। এছাড়া জামায়াতে ইসলামী তাদের দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে।

অপরদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলার ছিনাই ইউনিয়নের জয়কুমোর গ্রামে জুলাই শহীদ রাজিব উল করিম সরকার এর সমাধিতে পুষ্প স্তবক অর্পন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশাদুল হক, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা গোলাম রসুল (রাখি), থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম সহ অনেকে বক্তব্য দেন।#

Tag
আরও খবর





উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ১৫ ঘন্টা ৩ মিনিট আগে