নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

উলিপুরে দুর্যোগকালীন সময়ে জেন্ডার সংবেদনশীল রিপোর্টং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলার উলিপুরে জেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই রোববার সকাল ১০ টায় উলিপুর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে কর্মশালা স্বেচ্ছাসেবী ও উন্নয়নমূলক বেসরকারি সংস্থা "লাইট হাউস"র আয়োজনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জানানো হয় লাইট হাউস একটি অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। ১৯৮৮ সালে প্রতিষ্ঠার পর থেকে এলাকায় স্বেচ্ছাসেবীমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কুড়িগ্রাম জেলার ৫টি উপজেলার প্রকল্প এলাকায় লাইট হাউসের কার্যক্রম অব্যাহত রয়েছে। ১৯৯২ সাল থেকে লাইট হাউস বাংলাদেশের গ্রামীণ ও শহরের দরিদ্র, প্রান্তিক ও উচ্চ ঝুঁকির জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নেকাজ করে আসছে। সংস্থা মূলতঃ ভূমিহীন, গৃহহীন, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী, জলবায়ু পরিবর্তন, দূর্যোগ ব্যবস্থাপনা, লিঙ্গ ভিত্তিক সহিংসতা, পথ শিশু, স্কুল থেকে ঝরে পড়া শিশু এবং সুবিধাবঞ্চিত শিশু ও প্রাপ্ত বয়স্কদের উন্নয়নের জন্য কাজ করছে। লাইট হাউসের আয়োজনে ও উলিপুর প্রেসক্লাবের সভাপতি মওলানা মমতাজুল হাসান করিমীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা। কর্মশালায় বক্তব্য রাখেন, প্রজেক্ট ম্যানেজার মনিরুল ইসলাম (অন লাইনে), জেন্ডার বিষয়ক উপদেষ্টা ওয়াহিদা ইয়াসমিন( অন লাইনে), প্রজেক্ট কো অর্ডিনেটর মোঃ জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম উপজেলা কো অর্ডিনেটর মোঃ রিপন আলী, উলিপুর উপজেলা কো অর্ডিনেটর রোকেয়া খাতুন ও ফাইন্যান্স এসিস্ট্যান্ট জেনেফার জান্নাত। কয়েকটি পর্বে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ও লিঙ্গ সংবেদনশীল রিপোর্টিং এর উপর প্রশিক্ষণ প্রদান করেন দৈনিক আজ কালকের খবরের সিনিয়র রিপোর্টার ও লাইট হাউসের ফোকাল পার্সন জাকির হোসেন। প্রশিক্ষণ কর্মশালায় উলিপুর, চিলমারী ও রাজারহাট উপজেলার ৪৭ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন। 
আরও খবর





উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ১৫ ঘন্টা ৩ মিনিট আগে