রাজারহাটে রেলওয়ের জমিতে চালা পেতে থাকা এক দৃষ্টি প্রতিবন্ধীকে গৃহনির্মাণ সামগ্রী প্রদান করেন রাজারহাটের উপজেলা কর্মকর্তা মোঃ আল ইমরান।
বুধবার বিকেল তিনটার দিকে রাজারহাট খাদ্যগুদাম সংলগ্ন দৃষ্টি প্রতিবন্ধী ইমরানের বাড়িতে এসে এই সহায়তা প্রদান করা হয়। সহযোগিতার মধ্যে ছিলো এক বান্ডেল টিন এবং ছয় হাজার টাকার একটি চেক।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সংগঠক খন্দকার আরিফ, আব্দুল্লাহ আল মামুন সহ অনেকে উপস্থিত ছিলেন।
৩ দিন ৮ ঘন্টা ২৪ মিনিট আগে
৩ দিন ১৪ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩ দিন ১৪ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩ দিন ১৫ ঘন্টা ৩ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ১১ মিনিট আগে
৫ দিন ১২ ঘন্টা ১২ মিনিট আগে