নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রাজারহাটে বাড়িতে হামলা ও চাঁদা দাবির প্রতিবাদে ছাত্রদল নেতার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন


কুড়িগ্রামের রাজারহাটে পূর্ব শত্রুতার জের ধরে বাড়িতে ছাত্রদল নেতার হামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন এক ভূক্তভোগী পরিবার। বৃহস্পতিবার বিকেলে রাজারহাট প্রেসক্লাবে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।


উপজেলা সদবের স্বরুপ চামারু গ্রামের ফারুক আলীর স্ত্রী মাহমুদা খাতুন সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি অভিযোগ করেন, একই গ্রামের আজাহার আলীর পুত্র উপজেলা ছাত্রদল আহবায়ক রুবেল পাটোয়ারীর পরিবারের সঙ্গে তাদের পারিবারিক বিবাদ চলে আসছিলো। এরই জের ধরে গত ৭জুলাই দুপুরে রুবেল পাটোয়ারী (২৬), সোহেল পাটোয়ারী (২৩) সহ ২০-২৫ জন দূর্বৃত্ত মাহমুদা বেগমের বাড়িতে গিয়ে তাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ ৫লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে একপর্যায়ে তারা ওই বাড়িতে হামলা চালিয়ে তাদের টিনের বেড়া বাড়ির ফটক ও আসবাব পত্র ভাঙ্গচুরসহ বিভিন্ন হুমকি প্রদর্শন করেন। পরে এঘটনায় ওইদিন সন্ধ্যায় মাহমুদা বেগম বাদী হয়ে মামলার জন্য রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করলেও পুলিশ নানা টালবাহনা করে এপর্যন্ত মামলা রেকর্ড করেননি। ফলে তারা ন্যয় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন


অভিযোগ অস্বীকার করে রুবেল পাটোয়ারী বলেন মাহমুদা বেগমের দেবর শাকিল পাটোয়ারী ১সন্তান সহ আমার খালাতো বোনকে ডিভোর্স দিয়েছে। অথচ দেনমোহর ও ভরন পোষনের টাকা না দিয়ে তারা বিষয়টি ভিন্ন খাতে প্রবাহের


অপচেষ্টা করছে রাজারহাট থানার অফিসার ইনচার্জ তছলিম উদ্দিন বলেন, বিষয়টি পারিবারিক কলহের ব্যাপার।#

Tag
আরও খবর





উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ১৫ ঘন্টা ৩ মিনিট আগে