নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ভূরুঙ্গামারীতে প্রতারকের হাতে পরে খোয়া গেল গরু বিক্রির টাকা

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে এক কৃষক গরু বিক্রির করে  টাকা নিয়ে ফিরতে যাচ্ছিল বাড়িতে। পেথের মধ্যে টাকা  হাতিয়ে নিয়েছে সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্য। গত শনিবার বিকেলে উপজেলা সদরে কলেজ মোড় এলাকায় অভিনব কৌশলে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটে। 


জানাগেছে,ভূরুঙ্গামারীর পাইকেরছড়া ইউনিয়নের পাইকডাঙ্গা গ্রামের কৃষক তোতা মিয়া শনিবার  ভূরুঙ্গামারী হাটে একটি গরু বিক্রি করেন সাড়ে ৫৪ হাজার টাকা । গরু বিক্রির টাকা নিয়ে বাড়ি ফেরার জন্য তিনি উপজেলা সদরের কলেজ মোড় এলাকায় অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। 

এসময় একব্যক্তি নিজেকে চালক পরিচয় দিয়ে তোতা মিয়ার কাছে সে কোথায় যাবে জানতে চান। তোতা মিয়া নিজের গন্তব্যস্থান জানালে ওই ব্যক্তি গাড়ি নিয়ে সেদিকে যাবেন বলে জানান এবং ভাড়ার টাকা আগাম দিতে বলেন।

তোতা মিয়া ভাড়া দেওয়ার জন্য তার কোমড়ে গুঁজে রাখা টাকা বের করলে চালক পরিচয় দেয়া ব্যক্তি ও তার সহযোগী এসময় তোতা মিয়াকে টাকাগুলো সাদা পলিথিন ব্যাগে ভরে ভালো ভাবে পেঁচিয়ে রাখতে বলেন। 

চালকের সহযোগী তোতা মিয়াকে সাহায্য করতে গিয়ে তোতা মিয়ার হাত থেকে টাকা নিয়ে পলিথিন দিয়ে পেঁচিয়ে সুকৌশলে তা সরিয়ে ফেলেন এবং পলিথিনে পেঁচানো টাকার পরিবর্তে পলিথিনে পেঁচানো কাগজ তোতা মিয়ার কোমড়ে গুঁজে দেন।

রাস্তার পাশে রাখা গাড়ি আনার কথা বলে চালক পরিচয় দেয়া ব্যক্তি স্থান ত্যাগ করেন। অপরদিকে গাড়ি আনতে দেরি হচ্ছে কেন তা দেখার কথা বলে সহযোগী ব্যক্তিও ওই স্থান ত্যাগ করেন।

ওই দু'জনের ফিরে আসার দেরি দেখে তোতা মিয়ার সন্দেহ হয়। কোমড়ে গুঁজে রাখা টাকা ঠিক আছে কিনা যাচাই করতে গিয়ে দেখেন টাকা নেই। টাকার বদলে পলিথিন দিয়ে পেঁচানো কাগজ তার কোমড়ে গুঁজে দেয়া হয়েছে।

ভুক্তভোগী তোতা মিয়া বলেন, চালকের সাথের ব্যক্তি আমার হাত থেকে টাকা নিয়ে তড়িঘড়ি করে পলিথিন দিয়ে টাকা পেঁচিয়ে আমার কোমড়ো গুঁজে দেয়। সে যে টাকা সরিয়ে নিয়ে পলিথিন দিয়ে পেঁচানো কাগজ গুঁজে দিয়েছে তা বুঝতে পারিনি।

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বলেন, এমন ঘটনার শিকার কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর





উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ৮ ঘন্টা ২৫ মিনিট আগে