নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

এসএসসির প্রশ্নফাঁস মামলা : কুড়িগ্রামে আরো ২ সহ: শিক্ষকের ২ দিনের রিমান্ড



কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এসএসসি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের আরো দুই সহকারী শিক্ষক আমিনুর রহমান রাসেল ও জোবায়ের হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 


রোববার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো: সুমন আলি শুনানি শেষে এ আদেশ দেন।


গত ২৯ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আজহার আলী ওই দুই আসামীর তিন দিনের রিমান্ড চাইলে বিজ্ঞ আদালত আজ রোববার (২ অক্টোবর) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।


এছাড়া মামলার প্রধান আসামী নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক লুৎফর রহমানের তিন দিনের রিমান্ড আজ  রোববার (২ অক্টোবর) শেষ হলে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।


গত ২০ সেপ্টেম্বর প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলে রাতে ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ১০/১২ জনের নামের মামলা করেন নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ট্যাগ কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা আদম মালিক চৌধুরী।


এ ঘটনায় কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক মো: লুৎফর রহমান, সহকারী শিক্ষক আমিনুল রহমান রাসেল, জোবায়ের হোসেন, সোহেল রানা, হামিদুর রহমান, অফিস সহায়ক সুজন মিয়াকে গ্রেফতার করে ভুরুঙ্গামারী থানা পুলিশ। এ মামলা এজাহার ভুক্ত আসামী অফিস সহকারী আবু হানিফ পলাতক রয়েছে।


প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গণিত, পদার্থ, রসায়ন ও কৃষি বিজ্ঞানের পরীক্ষা স্থগিত ও উচ্চতর গণিত এবং জীব বিজ্ঞানের প্রশ্নপত্র পরিবর্তন করে পরীক্ষা গ্রহন করা হয়।


মামলার সহকারী পাবলিক প্রসিকিউটর দিলরুবা আহমেদ শিখা জানান, গত ২৯ সেপ্টেম্বর প্রশ্নপত্র ফাঁস মামলার প্রধান আসামী লুৎফর রহমানের তিন দিনের রিমান্ড মন্জুর করে আদালত। সেদিনই দুই আসামী সহকারী শিক্ষক আমিনুর রহমান ও জোবায়ের হোসেনের তিন দিনের রিমান্ড চাওয়া হলে আজ রোববার তাদের দুই দিনের রিমান্ড মন্জুর করে বিজ্ঞ আদালত।


মামলার তদন্তকারী কর্মকর্তা ভূরুঙ্গামারী থানার তদন্ত কর্মকর্তা আজাহার আলী জানান, মামলার প্রধান আসামী লুৎফর রহমানের তিন দিনের রিমান্ড শেষে জেল হাজতে পাঠানো হয়েছে। তার কাছে গুরুত্বপুর্ণ তথ্য পাওয়া গেছে যা আদালতে উপস্থাপন করা হয়েছে। 


 

আরও খবর





উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ৮ ঘন্টা ২৬ মিনিট আগে