নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঈদ উপলক্ষে কুড়িগ্রাম জেলা পুলিশের প্রীতিভোজ

কুড়িগ্রাম জেলা বাসীদের অধিকতর আনন্দময় ঈদ-উল-আযহা উপহার দিতে কঠোর পরিশ্রম করেছে জেলা পুলিশের সদস্যরা। ছুটি না নিয়ে নাগরিক সেবায় নিবেদিত থেকে ভুলে গিয়েছে নিজের পরিবার, আত্মীয়স্বজন, ভুলে গিয়েছে নিজের জন্য ঈদ আয়োজন। 



তাই ক্ষণিকের জন্য হলেও বৃহস্পতিবার ঈদের দিন দুপুরে কুড়িগ্রাম জেলা পুলিশের সদস্যরা নিজেরাই একত্রিত হয়ে আয়োজন করেছে নিজেদের জন্য ঈদ প্রীতিভোজ। এই ক্ষণিকের আনন্দ আয়োজনে জেলা পুলিশ সদস্যদের সাথে উপস্থিত থেকে ও প্রীতিভোজে অংশ নিয়েছেন কুড়িগ্রামের শ্রদ্ধাভাজন ও সম্মানিত সুধীজন। 


ঈদ আয়োজনে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আসলাম সওদাগর, কুড়িগ্রাম - ২ আসনের  সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ, সিনিয়র জেলা ও দায়রা জজ  আলমগীর কবির , জেলা প্রসাশক মোহাম্মদ সাইদুল আরীফ, কুড়িগ্রাম বিজিবি ২২ ব্যাটালিয়ানের অধিনায়ক লে: কর্নেল মোঃ আব্দুল মোত্তাকিম, সাবেক এমপি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব জাফর আলী , সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমান উদ্দীন আহমেদ মঞ্জু, পৌরমেয়র  কাজিউল ইসলাম, পাবলিক প্রসিকিউটর এস এম আব্রাহাম লিংকন, প্রেসক্লাব সভাপতি রাজু মোস্তাফিজ সহ গোয়েন্দা কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ। 


কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম সকল অফিসার ও ফোর্সের পক্ষ থেকে অতিথিদের  আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। 


আরও খবর





উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ১৪ ঘন্টা ২৮ মিনিট আগে