নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুড়িগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত



গরু, মাদক চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ধলডাংগা সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধলডাংগা সীমান্তের মেইন পিলার থেকে বাংলাদেশের ১০০ গজ অভ্যন্তরে ধলডাংগা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ভারতের ১৪ বিএসএফ ব্যাটালিয়নের সাথে কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার পর্যায়ে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে বিজিবির ১৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে দেন কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লে: কর্ণেল মোঃ আব্দুল মোত্তাকিম। আর ভারতের পক্ষে ২২  সদস্যের নেতৃত্ব দেন ভারতের ১৪ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত ব্যাটালিয়ন কমান্ডার শ্রী  অরুন কুমার। এছাড়াও উক্ত পতাকা বৈঠকে ভারপ্রাপ্ত এ্যাডজুডেন্ট সহকারী পরিচালক মোঃ ইউনুছ আলী এবং উভয় দেশের কোম্পানী ও বিওপি কমান্ডার উপস্থিত ছিলেন।

পতাকা বৈঠকে সীমান্তে বিজিবি-বিএসএফ এর নজরদারী বৃদ্ধি করা, গরু ও মাদক চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, বর্ডার গার্ড বাংলাদেশ এর জিরো টলারেন্স নীতির সমর্থনে মাদক পাচার বন্ধ করা এবং কোন সমস্যা সমাধানে তথ্য আদান প্রদান বিষয়ে ফলপ্রসু আলোচনা করা হয়। এছাড়া দু’দেশের মধ্যে বিদ্যমান শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সীমান্ত এলাকায় সৃষ্ট যেকোন অনাকাঙ্খিত ঘটনা একে অপরের সার্বিক সহযোগিতা ও যোগাযোগের মাধ্যমে দ্রুত সমাধান করে বিজিবি-বিএসএফ এর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে উভয় পক্ষ সম্মত হন। 


কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে: কর্ণেল মো: আব্দুল মোত্তাকিম জানান, এটি বিএসএফ এর সাথে সৌজন্যমূলক পতাকা বৈঠক হলেও কুড়িগ্রাম সীমান্ত এলাকার শান্তি ও শৃংখলা বজায় রাখতে গরু, মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর বিষয়ে গুরুত্বপুর্ণ আলোচলা হয়েছে।


আরও খবর





উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ১৩ ঘন্টা ৩৩ মিনিট আগে