নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

তীব্র গরমে নাকাল কুড়িগ্রামের শ্রমজীবি মানুষের মাঝে লেবু মিশ্রিত ঠান্ডা পানি বিতরণ



কুড়িগ্রামের উপর দিয়ে গত কয়েকদিন থেকে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। তীব্র রোদ ও প্রচন্ড গরমে বিপাকে পড়েছে এ জেলার  মানুষজন। এমতাবস্থায় সবচেয়ে কাবু হয়ে পড়েছে এখানকার খেটে-খাওয়া ও দিনমজুর শ্রেণির মানুষজন। এসব মানুষের কথা চিন্তা করে তাদের পাশে দাড়িয়েছে অপ্রতিরোধ্য নামের একটি সামাজিক সংগঠন। এই গরমে তৃষ্ণার্ত মানুষের মাঝে লেবু মিশ্রিত পানি বিতরণ সহ  গাছ লাগানোর সচেতনতা মুলক আয়োজন করে সংগঠনটি।



আজ শনিবার (৩ জুন) শহরের শাপলা চত্বরে নিম্ন আয়ের মানুষের মাঝে  লেবু মিশ্রিত ঠান্ডা পানি বিতরণ করেছে সংগঠনটি। দেখা গেছে রিক্সাচালক, পথচারী, খেটে খাওয়া অসহায় মানুষের মাঝে হাফ লিটারের  বোতলে লেবু ও স্যালাইন পানি দিচ্ছেন তারা।



রিকশাচালক সুজন মিয়া বলেন, এই গরমে রিকশা চালালে মনে হয় জীবন বাহির হয়ে যায়। গাড়ি না চালালে তো আর সংসার চলবে না। তাই যত গরম হোক না কেন আমাদের কাজ করতেই হবে। আজ হঠাৎ করে শহরের শাপলা চত্বরে কিছু লোকজন গাড়ি থামিয়ে স্যালাইন মিশানো ঠান্ডা পানি দিলো। সেই পানি খেয়ে কি যে শান্তি পাইছি বলার ভাষা নাই।



সামাজিক সংগঠন "অপ্রতিরোধ্য" কুড়িগ্রামের প্রতিষ্ঠাতা অন্তু চৌধুরী বলেন, বড় বড় গাছ আমরা কেটে ফেলছি প্রতিনিয়ত, কিন্তু নতুন করে আর গাছ লাগানো হচ্ছে না। যার ফলে এই অসম্ভব তাপদাহ। খেটে খাওয়া মানুষেরা পাচ্ছে না বিশুদ্ধ পানি। তাই তৃষ্ণার্ত মানুষদের জন্যে লেবু পানির ব্যাবস্থা করা এবং গাছ লাগাতে উৎসাহিত করার ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের।



কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তুহিন মিয়া বলেন, কুড়িগ্রামের উপর দিয়ে কয়েকদিন থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকালও এ জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এরকম তাপমাত্রা অব্যাহত থাকার সম্ভবনা রয়েছে। এই মুহুর্তে রংপুর বিভাগে বৃষ্টিপাতের কোন পূর্বাভাস নেই। 



আরও খবর





উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ১৪ ঘন্টা ২১ মিনিট আগে