নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুড়িগ্রামে জাতীয় পার্টির সভায় সংঘর্ষ,আহত-২




কুড়িগ্রামে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভায় যুব সংহতি আন্দোলনের কর্মীদের সাথে এমপি গ্রুপের কর্মীদের সংঘর্ষে যুব সংহতির দুই নেতা গুরুতরভাবে আহত হয়েছেন। আহতরা হলেন,কুড়িগ্রাম পৌর যুব সংহতির সাধারণ সম্পাদক আব্দুল হক ও ফুলবাড়ী উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক বাবুল শেখ। সোমবার(২২ মে) দুপুরে জেলা শহরের দাদামোড়স্থ আলমাস কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। 



বিশ্বস্ত সুত্র জানায়,জাতীয় পার্টির দ্বি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভা শুরু হওয়ার পূর্বে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর আব্দুস সালাম সভাস্থলে প্রবেশ করার চেষ্টা করলে এ সময় কুড়িগ্রাম জাতীয় পার্টির সদস্য সচিব ও কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের কর্মীরা বাঁধা প্রদান করে। এসময় বাক-বিতন্ডার এক পর্যায়ে বাঁধার কারণ জানতে চাইলে ওই দুই নেতাকে এলোপাথারি মারপিট করেন এমপির কর্মীরা। সভা স্থলের পরিবেশ উত্তপ্ত হয়ে উঠলে সদর থানার পুলিশের সহযোগিতায় নেতা-কর্মীরা অবসরপ্রাপ্ত মেজর আব্দুস সালামকে কিছু সময়ের জন্য কমিউনিটি সেন্টারের পাশে একটি আবাসিক হোটেলে নিরাপদে রাখেন। পরে জাতীয় পার্টির সদস্য সচিব ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য সমাবেশস্থলে পৌঁছে কেন্দ্রীয় নেতাকে সঙ্গে নিয়ে সমাবেশে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সভা শুরু হলে এক পর্যায়ে  উপস্থাপক  এ্যাডভোকেট হুমায়ুন কবির অতিথিদের পদবী উল্লেখ না করায় আবারো বিক্ষুব্ধ হয়ে পড়েন নেতা-কর্মীরা। জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব ও হলোখানা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা বিষয়টি থামার চেষ্টা করলে তার উপরও চটেন এমপির রাজনৈতিক উপদেষ্টা নুরে আলম সিদ্দিক লাভলু ও সমর্থকরা। এমতাবস্থায় উভয় গ্রুপের মধ্যে বিরাজ করে অস্বাভাবিক পরিস্থিতি। হট্টগোলের মধ্যেই তড়িঘড়ি করে শেষ হয় প্রস্তুতি সভা।



এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা যুব সংহতি আন্দোলনের সদস্য সচিব ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানের সমর্থক মোঃ জামাল উদ্দিন বলেন,'জাতীয় পার্টি এমনিতেই দুর্বল। তার উপর আবার গ্রুপিং-সংঘর্ষ। কি কারণে মেজর স্যারকে সমাবেশে ঢুকতে বাঁধা দেয়া হলো তা আমাদের বোধগম্য নয়। বহিরাগত লোকজন এসে আমাদেরকে মারপিট করে। যা দুঃখজনক। আমরা অবশ্যই কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আজকের বিষয়টি জানাবো।' সংর্ঘষের ঘটনার বিষয়ে জানতে কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদকে একাধিকবার মুঠোফোনে ফোন করা হলে তিনি ফোনটি রিসিভ করেনি।


আরও খবর





উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ১৩ ঘন্টা ২৫ মিনিট আগে