নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

উলিপুরে কালবৈশাখীর তান্ডব শিক্ষা প্রতিষ্ঠানসহ বাড়িঘর দুমড়ে মুচড়ে গেছে



আসলাম উদ্দিন আহম্মেদঃ
কুড়িগ্রামের উলিপুরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।শিক্ষা প্রতিষ্ঠানসহ বাড়ীঘর দুঁমড়ে মুঁচড়ে গেছে। 
 গত ১৫ মে রাত ১১ টার দিকে উলিপুর পৌরসদরসহ ১৩টি ইউনিয়নে কালবৈশাখী ঝড় আঘাত হানে। ৩০ মিনিটের কালবৈশাখীর আকস্মিক তান্ডবে অনেক আধা পাকা বাড়ি,শিক্ষা প্রতিষ্ঠানের টিনের চালা ও বেড়া উড়ে গেছে। উপরে পড়েছে ছোট বড় গাছপালা।বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে।ফলে অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পল্লী বিদ্যুৎ উলিপুর অঞ্চলের দায়িত্ব প্রাপ্ত ডিজিএম সোহানুর রহমান জানান, বিদ্যুৎ সংযোগের ৬২টি স্হানে তার ছিঁড়ে পড়েছে, ১১টি খুঁটি ভেঙে পড়েছে,অনেক স্হানে বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে, অসংখ্য স্হানে গাছপালা বিদ্যুৎ সঞ্চালন লাইনের উপরে ভেঙে পড়েছে।বিদ্যুৎ বিভাগের লোকজন সংযোগ স্হাপনের জন্য কাজ করে যাচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্হ ইউনিয়নগুলো হচ্ছে বজরা, গুনাইগাছ, তবকপুর, থেতরাই, দলদলিয়া, ধামশ্রেণী ও হাতিয়া। দলদলিয়া ইউনিয়নের কর্পুরার চড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।গুনাইগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান জানান, আমার ইউনিয়নে ২ শতাধিক বাড়ী ক্ষতিগ্রস্হ হয়েছে। উপরে পড়েছে শতাধিক গাছ পালা।  
 থেতরাই ইউনিয়নের তিস্তা নদীর উভয় তীরের দুই পার্শ্বের হোকডাঙ্গা,জুয়ান সতরা, রামনিয়াসা ও গোড়াইপিয়ার মৌজা ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে।হোকডাঙ্গা খামার পাড়ার হতদরিদ্র শ্রমিক আইয়ুব আলীর বসবাসের একমাত্র ঘরটি গত রাতের ঝড়ে দুঁমড়ে মুছড়ে গেছে।
 তবকপুর ইউনিয়নের উমানন্দ কলেজটি  ঝড়ে বেশ ক্ষতিগ্রস্হ হয়েছে। এলাকাবাসী অতি শীঘ্রই সংস্কারের দাবী জানান।

আরও খবর





উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ১৩ ঘন্টা ২৬ মিনিট আগে