নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ভূরুঙ্গামারীতে দিন-দুপুরে ১৫লক্ষ টাকা ছিনতাই হওয়া বাকী টাকা সহ মূল হোতা আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দিনে দুপুরে ছিনতাই হওয়া বিকাশে ১৫ লক্ষ টাকার অবশিষ্ট ৭ লক্ষ ৪০ হাজার টাকার মধ্যে ৬ লক্ষ ৬০ হাজার টাকা উদ্ধার ও মূল আসামী মোস্তফাকে গ্রেফতার করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। এ নিয়ে ঘটনায় জড়িত সকল আসামী গ্রেফতার ও ১৫ লক্ষ টাকার মধ‍্যে মোট ১৪ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে কুড়িগ্রাম গোয়েন্দা পুলিশের সহযোগিতায় ভূরুঙ্গামারী থানা পুলিশ কুড়িগ্রাম জিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মোস্তফা ঘটনার দিন থেকেই আত্নগোপনে ছিল।

উল্লেখ্য গত ১৯ মার্চ সকাল ১১ টার দিকে বিকাশ কর্মী শ্রী শুভ কুমার রায় (২৬) ১৫ লক্ষ টাকা নিয়ে বিকাশ এজেন্টদের নিকট বিলি করার জন্য মোটরসাইকেল যোগে ভূরুঙ্গামারী থেকে সোনাহাট ক্যাম্পের মোড়ের উদ্দেশ্যে রওয়ানা দেয়। উপজেলার সোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতেরছড়া গ্রামের জনৈক শাহ আলম মেম্বারের বাড়ির পার্শ্বে পাঁকা রাস্তার উপর দিয়ে যাওয়ার সময় পিছন থেকে ছিনতাই কারীরা তাদের মোটরসাইকেল দ্বারা ইচ্ছাকৃত ভাবে বিকাশকর্মীর চলন্ত মোটরসাইকেলের পিছন থেকে ধাক্কা দিলে বিকাশকর্মী তার সঙ্গে থাকা টিএমও শ্রী বিদ্যুৎ চন্দ্র সহ পাঁকা রাস্তার উপড় পড়ে যায়। সেই সুযোগে মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা বিকাশকর্মী শুভ কুমার এর কাছে একটি ব‍্যাগে থাকা ১৫ লক্ষ টাকা ছিনতাই করে সোনাহাটের দিকে পালিয়ে যায়। পরে ভূরুঙ্গামারী ও কচাকাটা থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বলদিয়া ইউনিয়নের ছনবান্ধা খলসেকুড়ি গ্রাম থেকে শ্রী প্রসেনজিত বর্মন, খাদিমুল ইসলাম লাল ও ছিনতাইকাজে সহযোগিতার অভিযোগে ওই গ্রামের মুন্নাফ আলীসহ ৩ জনকে আটক করে।

পরে ভূরুঙ্গামারী থানায় আটক ৩ জন ও ঘটনার মূল হোতা সোনাহাট ইউনিয়নের গনাইরকুঠি গ্রামের হানিফ মন্ডলের ছেলে মোস্তফাসহ মোট ৫ জনকে আসামী করে মামলা দায়ের করে ।

পরে ভূরুঙ্গামারী থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার ও কুড়িগ্রাম গোয়েন্দা পুলিশের সহযোগীতায় ভূরুঙ্গামারী থানা পুলিশ কুড়িগ্রাম জিয়া বাজার এলাকা থেকে আসামী মোস্তফাকে ২৫ এপ্রিল মঙ্গলবার বিকেলে গ্রেফতার করে। আটকের পর মোস্তফাকে জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে ও তার হেফাজতে ছিনতাইকৃত টাকা থাকার কথা স্বীকার করে। আসামীর স্বীকারোক্তি মোতাবেক বুধবার রাত্র পৌনে চারটার দিকে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় তার বসত বাড়ি থেকে ছিনতাইকৃত অবশিষ্ট ৭ লক্ষ ৪০ হাজার টাকার মধ্যে হতে বিকাশের জনতা ট্রেডার্স কোম্পানীর ব্যাগ সহ ৬ লক্ষ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ নিয়ে ছিনতাইকৃত ১৫ লক্ষ টাকার মধ্য মোট ১৪ লক্ষ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন ছিনতাই এর ঘটনায় ব্যবহৃত মোটসাইকেল ও অন্যান্য সকল আলামতও জব্দ করে এবং ঘটনায় জড়িত সকল আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag
আরও খবর





উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ১৪ ঘন্টা ২১ মিনিট আগে