নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে মাসব্যাপী রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা মিলাদ মহফিল ও ইফতার মহফিল অনুষ্ঠিত


আসলাম উদ্দিন আহমেদ,উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নে অবস্থিত আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে পবিত্র রমজান মাসে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, মিলাদ, দোয়া ও ইফতার মহফিল অনুষ্ঠিত হয়েছে। 
ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত এ প্রতিষ্ঠানে রমজান মাসে প্রতিদিন কোন না কোন ইসলামী ধর্মীয় বক্তা ও মাদ্রাসার সাবেক ছাত্রবৃন্দ এ আলোচনা সভাগুলোতে অংশ গ্রহণ করেন। প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মোফাখ্খের আহমদ শামসির সভাপতিত্বে এসব অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বজরা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু ইয়াহিয়া, রংপুর তাজহাট জামে মসজিদ এর খতিব হাফেজ রাশেদুল ইসলাম, হাতিয়া এতিমখানা সিনিয়র মাদ্রাসার মোদাররিচ আব্দুল কাদের, হাফেজ মোঃ বদিউল আলম, বালাচর নাছিরীয়া সিনিয়র মাদ্রাসার মোদাররিচ আলহাজ্ব নুরুন্নবী আজাদী, মাওঃ আল আবুজার গিফারী এম এ বজরা, হাফেজ মোঃ একরামুল হক, মাদ্রাসার সাবেক  মোঃ রিয়াজুল ইসলাম, তৌফিক আহমদ, ফরহাদ হোসেন সালেহী,মতিউর রহমান, রাশেদ মিয়া প্রমূখ।
ইফতার মহফিলে আমন্ত্রণ করা হয়েছিল এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ,  শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দকে।
এখানকার ইফতার মহফিলের মাধ্যমে ইসলামের সৌন্দর্য ফুটে উঠেছে। ধনী-গরীর, ছাত্র-শিক্ষক সকলে একসাথে বসে দোয়া ও ইফতার মহফিলে অংশ গ্রহণ করেন। 
  প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক বলেন, আমার সন্তান তূল্য বাচ্চারা পবিত্র রমজান সিমায় পালন করেছে। রমজানের শিক্ষা বাকী মাসে আমরা জীবনে অনুসরণ করে সত্যিকার মুসলমান হিসেবে গড়ে উঠবো। তিনি আমন্ত্রিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রতিবছর  রমজান মাসে আমাদের এ আয়োজন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। #

আরও খবর





উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ১২ ঘন্টা ১৭ মিনিট আগে