নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দরিদ্রদের জন্য কুড়িগ্রামে ২ টাকার সবজি বাজার চালু

দরিদ্রদের জন্য কুড়িগ্রামে ২ টাকার সবজি বাজার চালু 


ফাইট আনটিল লাইট (ফুল) নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন দরিদ্রদের জন্য ২ টাকার সবজি বাজার চালু করেছে। বুধবার বিকালে কুড়িগ্রাম স্বাধীনতার বিজয় স্তম্ভে আনুষ্ঠানিক ভাবে এ বাজার চালু হয়। ঈদের আগেরদিন পর্যন্ত এ কর্মসূচি চলবে। 


উদ্বোধনী দিন দেড় শতাধিক পঙ্গু,  ভিক্ষুক ও হতদরিদ্র মানুষের মাঝে এক কেজি আলু ও বেগুন, একটি করে মিস্টিকুমড়া, লাউ ও ডিম দেয়া হয়। ২ টাকার বিনিময়ে প্রায় দেড়শত টাকার সবজি পেয়ে সবাই খুশি। 


ফুল সংগঠনটির নির্বাহী পরিচালক আব্দুল কাদের বলেন, তার এ কর্মসূচি  ঈদের পুর্ব পযন্ত ২ টাকার বিনিময়ে দরিদ্র মানুষ ডিমসহ ৫ টি আইটেম ক্রয় করতে পারবে। প্রতিদিন দেড় থেকে দুইশত মানুষের মাঝে বিতরণ করা হবে। এ সবজি বাজারে ২ টাকা নেয়া হয় কারণ এটা রিলিফ নয় অংশী জনদের

অংশগ্রহণ নিশ্চিত করা। এটি দয়া বা করুণা নয় এটা তাদের অধিকার। 


উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন সফি খান, অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, ইউসুফ আলমগীর, ওয়াহিদুজ্জামান তুহিন, আমানুর রহমান খোকন, আব্দুল কাদের প্রমুখ। 


আরাজি পলাশবাড়ী গ্রামের প্রতিবন্ধী আকবর আলী বলেন, সারাদিন ভিক্ষা করেও ২ শত টাকা জোটে না। সেখানে মাত্র ২ টাকায় প্রায় দুই শত টাকার সবজি পেলাম। সাথে একটা ডিম পেলাম। সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। চলতি মাসে ডিম ভাগ্যে জোটেনি। আজ খুবই ভালোলাগছে। এ বাজার গরিব মানুষের জন্য আশির্বাদের মতো।


কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম বলেন, ফুল সংগঠনের এ মহতি উদ্যোগকে স্বাগত জানাই। আমাদের পক্ষ থেকে সবধরনের সহায়তা থাকবে।




আরও খবর





উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ১১ ঘন্টা ১৫ মিনিট আগে