নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ভূরুঙ্গামারীতে পবিত্র কুরআন অবমাননার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ

© ফেসবুক থেকে নেওয়া ছবি


ভুরুঙ্গামারীতে পবিত্র কুরআন শরীফ অবমাননার মত ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণছাট গোপালপুর গ্রামে এই ঘটনা ঘটে। পবিত্র কুরআন অবমাননার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। আটক ওই নারীর নাম ফাতেমা বেগম। সে ওই এলাকার আসকার হোসেনের স্ত্রী।


এলাকাবাসী জানায়, স্বামী-স্ত্রী দুজনের মধ্যে বনিবনা ছিলো না। সামান্য বিষয় নিয়ে ঝগড়া থেকে হাতাহাতির ঘটনা পর্যন্ত ঘটত। একে অপরকে বিভিন্ন বিষয় নিয়ে সন্দেহ করতো। গত রোববার রাত ১১টার দিকে পুনরায় স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া লাগে। সন্দেহ কাটাতে ঝগড়ার এক পর্যায় পবিত্র কুরআন শরীফ নিয়ে শপথ করার জন্য একে অপরকে বলে। পরক্ষনেই স্ত্রী ফাতেমা বেগম রেগে গিয়ে কুরআন শরীফ মাটিতে ছুড়ে ফেলে দেয় এবং কুরআনের উপর দুই পা দিয়ে দাড়িয়ে থাকে। সোমবার সকালে পুনরায় ঝগড়া করে ফাতেমা তার স্বামীকে বাড়ি থেকে বেড় করে দিলে ঘটনাটি জানাজানি হয়।


কুরআন নাজিলের এই মাসে পবিত্র কুরআন শরীফ অবমাননার খবর পেয়ে ফুঁসে ওঠে তাওহীদি জনতা। মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে কুরআন অবমানাকারীর সর্বোচ্চ শাস্তি চেয়ে শত শত মানুষ বিভিন্ন স্লোগান দিতে থাকে। খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে আটক করে থানায় নিয়ে আসে। স্থানীয় জনগণ ও ওলামা পরিষদের নেতৃবৃন্দ মহিলার শাস্তির দাবিতে থানার সামনে অবস্থান কর্মসূচি নেয়। 


তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই নারীর দৃষ্টান্ত মুলক শাস্তি চেয়ছেন।


প্রতিবেশি জাহানারা, জহুরা, নাজমা বেগম ও ফরিদুল ইসলাম জানান, এরা স্বামী-স্ত্রী প্রায় সময় ঝগড়া করতো। ওই দিন রাতে ঝগড়া থামাতে আসলে আমাদের সামনেই ফাতেমা পবিত্র কুরআন শরীফের উপরে দু পা দিয়ে দাড়িয়ে অবমাননা করে।


কুড়িগ্রাম পুলিশ সুপারের নির্দেশে খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন। তিনি জানান, আটক ওই নারীর বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর





উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ১১ ঘন্টা ১৫ মিনিট আগে