নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুড়িগ্রামে শুরু হলো জনতার হাট বাজার



দ্রব্যমূল্যের উর্দ্ধগতি আর পবিত্র রমজানে নিম্ন আয়ের মানুষকে একটু পরিত্রাণ দিতে 

কুড়িগ্রামে চালু হয়েছে জনতার হাটবাজার। 

এখানে ক্রেতারা পাইকারি দামে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছেন। 


 

রোববার দুপুরে স্বেচ্ছাসেবি সংগঠন অপ্রতিরোধ্য কুড়িগ্রামের আয়োজনে শহরের কলেজ মোড় সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বসেছে এই বাজার। জনতার হাট বাজারের মূল উদ্দেশ্যই হলো পাইকারি দামে বিভিন্ন পণ্য খুচরা মুল্যে বিক্রি করা। 


এখানে পাইকারি মূল্যে এক লিটার সয়াবিন তেল-১৮৪ টাকা ও পাঁচ লিটার সয়াবিন তেল-৮৯০টাকা, প্রতি কেজি মসুর ডাল-৮৫টাকা,বুট ডাল-৮২টাকা, মুগ ডাল-৮৮ টাকা,এ্যাংকর ডাল-৬০টাকা, সোলা-৭৪টাকা, লবণ- ৩৬ টাকা,চিনি-১০৯টাকা, এক হালি ডিম-৩৬টাকা, চাউল(গুটি)-৪৩টাকা, পাইজাম চাউল-৪৭টাকা,চিকন চাউল-৫৩টাকা, মোটা চাউল-৩৫টাকা, রুহ আফজা ছোট বোতল-১৭৫ টাকা এবং বড় বোতল-৩০০টাকায় বিক্রি করা হচ্ছে।


পৌর শহরের মাঈদুল নামের এক ক্রেতা বলেন,আমি রিকসা চালিয়ে ৩-৪শ টাকা আয় করে বাজার ঢুকতে ভয় হয়। জিনিসপত্রের যে দাম। এই বাজারে এসে ৩৫টাকায় চালের দাম দেখে অবাক হয়েছি। এই বাজারে পাইকারি মূল্যের জিনিস খুচরায় পাওয়া যাচ্ছে। এতে করে হামার মতো খেটে খাওয়া মানুষের উপকার হইছে


রহিমা বেগম বলেন,জিনিসপত্রের উর্দ্ধগতিতে দারিদ্র্য পীড়িত কুড়িগ্রামের মানুষ কি পরিমাণে কষ্টে আছে তা ভাষায় প্রকাশ করা যায় না। অনেক পরিবার আছে আত্মসম্মানের জন্য ত্রাণ নিতে পারেন না। কিন্তু এই বাজার চালু হওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য একটু স্বস্তি বয়ে আনবে।


স্বেচ্ছাসেবি সংগঠন অপ্রতিরোধ্য কুড়িগ্রামের প্রতিষ্ঠাতা অন্তু চৌধুরী বলেন, সর্বস্তরের মানুষের জন্য জনতার হাট বাজার চালু করা হয়েছে। এই বাজারে পাইকারী  মূল্যে খুচরা বাজার করা যাবে। আমাদের লক্ষ্য এই রমজানে যে দ্রব্যমুল্যের অস্বাভাবিক বৃদ্ধি তার থেকে সাধারন মানুষ কিছুটা যেন স্বস্তি পায়। ঈদের আগের দিন পর্যন্ত চলবে এই বাজার। আজকে ১৭টা পণ্য নিয়ে চালু করা হয়েছে এই বাজার। আস্তে আস্তে আরও পণ্য বৃদ্ধি করা হবে। বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক বিক্রয়কর্মী হিসেবে স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন।


কুড়িগ্রামের জেলা প্রশাসক সাইদুল আরীফ বলেন,বিষয়টি আমার জানা নেই। তবে পাইকারি দামে কিনে খুচরা মূল্যে বিক্রি করা হয়ে থাকলে তা মানুষের উপকারে আসবে।


 






আরও খবর





উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ১২ ঘন্টা ১৭ মিনিট আগে