নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

‎কিশোরগঞ্জ–২: গণঅধিকার পরিষদ প্রার্থীর পক্ষে সংবাদ সম্মেলন


‎

‎

‎কিশোরগঞ্জ–২ (পাকুন্দিয়া–কটিয়াদি) আসনে গণঅধিকার পরিষদের মনোনীত এমপি প্রার্থী ও জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম শফিকের বিরুদ্ধে সম্প্রতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন’ বলে দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন গণঅধিকার পরিষদের নেতারা।

‎

‎বুধবার (৪ ফেব্রুয়ারি) হোসেনপুর পৌর গণঅধিকার পরিষদ শাখার উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

‎

‎সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণঅধিকার পরিষদ হোসেনপুর পৌর শাখার সিনিয়র সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মানিক এবং সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম ভূঁইয়া।

‎

‎লিখিত বক্তব্যে নেতারা বলেন, গত ২ ফেব্রুয়ারি পাকুন্দিয়া উপজেলা গণঅধিকার পরিষদ শাখার পক্ষ থেকে কিশোরগঞ্জ–২ আসনের এমপি প্রার্থী আলহাজ্ব শফিকুল ইসলাম শফিকের বিরুদ্ধে যে সংবাদ সম্মেলন করা হয়েছে, তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তারা অভিযোগ করে বলেন, দলের চেয়ারপারসনের পাকুন্দিয়া সফর উপলক্ষে তিন লাখ টাকা দেওয়া হয়। পরবর্তীতে ওই টাকার হিসাব চাওয়া হলে জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রমজান আলীসহ তার অনুসারীরা এবং পাকুন্দিয়া গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শহিদ গং বিভিন্ন অজুহাতে হিসাব দিতে গড়িমসি করেন।

‎এছাড়াও নির্বাচনে এমপি প্রার্থীকে বিজয়ী করে দেওয়ার আশ্বাস দিয়ে তার কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করা হয়। কিন্তু প্রার্থী আলহাজ্ব শফিকুল ইসলাম শফিক সেই অর্থ দিতে অস্বীকৃতি জানালে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বলে তারা দাবি করেন।

‎

‎সংবাদ সম্মেলন থেকে এসব অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং গণঅধিকার পরিষদের সংশ্লিষ্ট সকল নেতাকর্মীকে এ ধরনের বিভ্রান্তিমূলক ও দলবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

‎

‎

Tag
আরও খবর