বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় দোয়া মাহফিল করেছে উপজেলা তাঁতীদলের নেতৃবৃন্দরা।
রবিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার শাহেদল ইউনিয়নের ছিদ্দিকিয়া ইসলামিয়া মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা তাঁতীদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক লুৎফর রহমান, যুগ্ম-আহ্বায়ক আলমগীর এবং তাঁতীদল নেতা জুনায়েদ আকন্দ প্রমুখ।
এ সময়ে তাঁতীদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শরীরের অবস্থা সংকটাপন্ন। এই অবস্থায় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন উনাকে সুস্থ করে দেন।"
৭ দিন ১২ ঘন্টা ৪৫ মিনিট আগে
৮ দিন ৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
৮ দিন ৫ ঘন্টা ৯ মিনিট আগে
৮ দিন ১০ ঘন্টা ২৮ মিনিট আগে
৯ দিন ৭ ঘন্টা ১৫ মিনিট আগে
১৯ দিন ৪ ঘন্টা ৪০ মিনিট আগে
২২ দিন ৬ ঘন্টা ৪০ মিনিট আগে
২৩ দিন ৯ ঘন্টা ৪৯ মিনিট আগে