নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ককুলিয়ারচরে পানিতে ডুবে ২ বছরের এক শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরশহরের বড়খারচর মহল্লায় বাড়ির পাশের গর্তের পানিতে পড়ে ফরহাদ (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

রবিবার (২ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে বড়খারচর পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ফরহাদ বড়খারচর পূর্ব পাড়া মহল্লার রাজমিস্ত্রী মো. ফয়সাল মিয়ার ছেলে। 

পারিবারিক সূত্রে জানা যায়, ঘুম থেকে ওঠে বাচ্চাকে মোবাইল দিয়ে পাশে বসিয়ে মা রান্নাবান্নার কাজ করছিলেন। ফরহাদ মোবাইলে কার্টোন দেখছিলো এবং খেলা করছিলো কিছুক্ষণ পর একটি হাতপাখা নিয়ে বের হয়। পরে নিহতের বাবা ফয়সাল মিয়া তাকে খুঁজে না পেয়ে বাড়ির পাশে গোসলের পানি জমা গর্তের পানিতে পড়ে আছে দেখে সেখান থেকে তুলে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া বিরাজ করছে। 

এ বিষয়ে স্থানীয়রা জানান, যেসকল বাড়ির আশপাশে ছোট ছোট গর্ত বা পুকুর রয়েছে সে সকল বাড়ির ছোট শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সচেতন হতে হবে। তারা এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।

খবর পেয়ে শিশুটির খোঁজ খবর নেন ইউএনও মোঃ ইয়াসিন খন্দকার। তিনি শিশুটির পরিবারের প্রতি সমবেদনা ও দুঃখ প্রকাশ করেন। 

এ বিষয়ে কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন পিপিএম জানান, ঘটনাটি একটি দুঃখজনক দুর্ঘটনা। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরও খবর