নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সম্মেলন উপলক্ষে কুলিয়ারচরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আগামী ২০ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে কুলিয়ারচর উপজেলা ও পৌর বিএনপি এবং এর সকল অঙ্গসংগঠনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর, ২০২৫) বিকেল সাড়ে ৫ টায় জেলা পরিষদ অডিটোরিয়াম কুলিয়ারচর, উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত এর সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপি সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদাৎ হোসেন শাহ্ আলমসহ স্থানীয় ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি‍‍ সহ স্থানীয় নেতৃবৃন্দ।

আগামী ২০ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সম্মেলন জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করতে ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি অংশ গ্রহণের সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া বিএনপি’র সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

অন্যদিকে সম্মেলন সফল করতে নির্বাচন কমিশনসহ বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে। কাউন্সিলের মাধ্যমে জেলা বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে। এজন্য গঠন করা হয়েছে ৭ সদস্যের নির্বাচন কমিশন। এরই মধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। গত শনিবার মনোনয়নপত্র সংগ্রহ ও রোববার মনোনয়নপত্র দাখিল এবং বাছাই শেষে একইদিন বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ১৬ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহার, চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ করা হবে। ২০ সেপ্টেম্বর দুপুরের পর থেকে রাত ৮টা পর্যন্ত পুরাতন স্টেডিয়ামে কাউন্সিলরদের ভোটগ্রহণ করা হবে। ভোট গণনার পর প্রকাশ করা হবে ফলাফল। জেলা বিএনপি’র ২১টি ইউনিটের ২ হাজার ১০৭ জন কাউন্সিলর ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন।

আরও খবর