নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুলিয়ারচর সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার একমাত্র সরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান কুলিয়ারচর সরকারি কলেজে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের জন্য বর্ণাঢ্য ওরিয়েন্টেশন ক্লাস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৫ সেপ্টেম্বর সকাল ১১ টায় কলেজের হল রুমে উক্ত ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও ওরিয়েন্টেশন কমিটি আহবায়ক মো: হায়দার আলী খান।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রেহাছ উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অত্র কলেজের সম্মানিত উপাধ্যক্ষ রফিকুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ লিচু মিয়া। আরও উপস্থিত ছিলেন অত্র কলেজের সম্মানিত শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতেই কলেজ প্রশাসনের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এতে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে করতালিতে মুখরিত করে তোলে পুরো অনুষ্ঠানস্থল।

বক্তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অংশগ্রহণ, শৃঙ্খলা মেনে চলা, শিক্ষক-অভিভাবকের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং নৈতিক মূল্যবোধ গড়ে তোলার আহ্বান জানান। তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশে কলেজ সবসময় সহায়ক ভূমিকা পালন করবে।

পুরো অনুষ্ঠানটি কলেজের শিক্ষক-শিক্ষিকা, নবীন শিক্ষার্থী এবং অভিভাবকদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠান শেষে বক্তারা নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

আরও খবর