নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মুর্শিদ উদ্দিন এর দাফন সম্পন্ন

ডায়াবেটিস, প্রেসার সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবত চিকিৎসাধীন থাকা কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের টানা ৪০ বছরেরও অধিক সময়ের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মুর্শিদ উদ্দিন আহমেদ (৮০) আর নেই। ( ইন্না-লিল্লাহি ওয়া.....রাজিউন)। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে ওনার নিজ বাড়ি উপজেলার উছমানপুর ইউনিয়নের উছমানপুর গ্রামে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ আসর নিজ গ্রামের নতুন ঈদগাহ মাঠে তার মৃতদেহে গার্ড অব অনার প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. রাকীন মাশরুর খান। পরে মরহুমের নামাজের জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় তাঁকে। নামাজে জানাজায় উপজেলা আওয়ামী লীগ, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রবীন এ নেতার মৃত্যুর খবর পেয়ে শেষ বারের মতো তাঁর মরদেহ দেখতে মরহুমের বাড়িতে ছুটে আসেন কুলিয়ারচর উপজেলা বিএনপি'র সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল মিল্লাত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ হান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. এনামুল হক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম সহ উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুর্শিদ উদ্দিন আহমেদ এঁর অসুস্থতার খবর পেয়ে এর আগে গত ৮ ডিসেম্বর রাতের বেলায় তাঁর বাড়িতে ছুটে আসেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম সিআইপি। পরিবার সূত্রে জানা যায়, দেশের বাইরে থাকায় মুঠোফোনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান পরিবারের খোঁজখবর নিয়েছেন এবং উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মরহুমের স্ত্রী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. লিপি আক্তার বলেন, টানা ৪০ বছর যাবত কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন তাঁর স্বামী। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য তাঁর স্বামীর দুটি পা কাটতে হয়েছে। তিনি বলেন, দীর্ঘদিন যাবত অসুস্থ অবস্থায় শয্যাশায়ী ছিলেন তাঁর স্বামী। এমতাবস্থায় মঙ্গলবার সকালে তার স্বামী মৃত্যু বরণ করেন। তিনি তাঁর স্বামীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
আরও খবর