নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অসুস্থ মুর্শিদ মিয়ার ঔষধ কেনা হলোনা, সড়কেই ঝরে গেলো প্রাণ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সিএনজি চালিত অটোরিকশা ও সিএনজি'র মুখোমুখি সংঘর্ষে মুর্শিদ মিয়া (৪২) নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার (২৭জানুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার দ্বাড়িয়াকান্দি-ডুমরাকান্দা রাস্তার উত্তর সালুয়া সরকার বাড়ি নামক স্থানে সড়ক দূর্ঘটনার শিকার হয়ে নিহত হন তিনি। মুর্শিদ মিয়া উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া গ্রামের আব্দুল হাসিমের ছেলে। জানা যায়, বাড়ি থেকে সিএনজিযোগে ঔষধ আনার জন্য কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওয়ানা হয়ে দ্বাড়িয়াকান্দি-ডুমরাকান্দা রাস্তার উত্তর সালুয়া সরকার বাড়ি নামক স্থানে আসামাত্র দ্বাড়িয়াকান্দি থেকে আসা অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয় সিএনজিটি।এসময় অটোরিকসার যাত্রী জেলার পাকুন্দিয়া উপজেলার চরকোনা গ্রামের আব্দুল মালেকের ছেলে মো. নাসির উদ্দিন (২৮) কয়েকজন লোক নিয়ে গুরুতর আহত মুর্শিদ মিয়াকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তমাল কান্তি মল্লিক বলেন, নিহতের শরীরের বিভিন্ন জায়গায় কাটাজনিত আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। নিহতে বড় ভাই মস্তু মিয়া (৬০) বলেন, ঔষধ আনার জন্য তার ছোট ভাই মুর্শিদ মিয়া কুলিয়ারচর সরকারি হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়ে সড়ক দূর্ঘটনায় মারা যায়। আর ঔষধ নেওয়া হলোনা তার। তিনি আরো বলেন মুর্শিদ মিয়ার স্ত্রী সহ ৮ বছরের ১ছেলে ও ৫ বছরের ১ মেয়ে সন্তান রয়েছে। এখন তাদের কি উপায় হবে? তাদের কে দেখবে? এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন, মুর্শিদ মিয়ার মরদেহ উদ্ধার করে থানায় আনার পর পরিবারের কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে তাঁর মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আরও খবর