নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুলিয়ারচরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা

চলতি বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ হলরুম উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহরা। এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রাকীন মাশরুর খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম, উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল আলীম রানা, উপজেলা সমবায় অফিসার মো. শহীদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জিপা সুলতানা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ কুলিয়ারচর সরকারি কলেজের স্নাতক শ্রেনির শিক্ষার্থী উপজেলার উত্তর সালুয়া গ্রামের ইউনুছ সরদারের ছেলে ইফতি আব্দুল্লাহ'র মমতাময়ী মা মোছা. মিনারা খাতুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ রাজিব, ফয়সাল আহমেদ তুহিন, আরাফাত রহমান জিহাদ, ইয়াছিন, মো. আরমান মিয়া, সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম, মোকাব্বির হোসেন, মো. আকিব, সাফায়াত ইসলাম সাজিম, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, মো. নাঈমুজ্জামান নাঈম ও মো. সবুজ মিয়া সহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহিদ ইফতি আব্দুল্লাহ'র মমতাময়ী মা মোছা. মিনারা খাতুনের হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহরা। অনুষ্ঠানের শেষের দিকে বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সু-স্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আরও খবর