নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

স্ত্রীর করা যৌতুকের মামলায়, স্বামী রিপনের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি

২০১৮ সনের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বুধাইবাড়ি গ্রামের মৃত মো. নিজাম উদ্দিনের মেয়ে মোছা. আমেনা খাতুনের দায়ের করা একটি মামলায় তার স্বামী মো. রিপন মিয়া (৪২)'র বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে বিজ্ঞ আদালত।

গত (১৭ সেপ্টেম্বর) কিশোরগঞ্জের আমলগ্রহনকারী আদালত নং-২ এর বিজ্ঞ বিচারক আসামি মো. রিপন মিয়ার বিরুদ্ধে এ গ্রেফতারী পরোয়ানা জারি করেন। গ্রেফতারী পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মো. আব্দুছ ছাত্তার খোকন। মামলা দায়েরের খবর পেয়ে আসামী মো. রিপন মিয়া তার বাড়ি ছেড়ে পালিয়ে আত্মগোপনে রয়েছে।

মো. রিপন মিয়া নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সিংহেরগাঁও গ্রামের মো. মস্তুফা'র ছেলে।

মোছা. আমেনা খাতুন বাদী হয়ে তার স্বামী মো.রিপন মিয়ার বিরুদ্ধে গত ১৪ ফেব্রুয়ারী-২০২৪ ইং তারিখ কিশোরগঞ্জের আমলগ্রহনকারী আদালত নং-২ এ মামলাটি দায়ের করেন। সি.আর মোকদ্দমা নং-১৬৫(১)/২০২৪।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০২৩ সালের ১ মার্চ ৫৪২নং এফিডেভিটমূলে ও ইসলামী শরীয়ত মোতাবেক মো. রিপন মিয়ার সহিত মোছা. আমেনা খাতুনের বিবাহ হয়। বিবাহের সময় আমেনা খাতুনের পিত্রালয় থেকে মেয়েকে ২ ভরি ওজনের স্বর্ণালংকার ও মেয়ের স্বামীকে প্রায় ১ লক্ষ টাকার আসবাবপত্র উপহার দেন। বিয়ের পর আমেনা খাতুন জানতে পারে তার স্বামী একজন নেশাখোর ও পেশাদার জুয়ারী। সে কোন কাজকর্ম করে না। বিয়ের কিছু দিন যেতে না যেতেই ব্যবসা করার অযুহাতে আমেনা খাতুনের পিত্রালয় থেকে দুই লক্ষ টাকা যৌতুক এনে দেওয়ার জন্য আমেনাকে চাপ প্রয়োগ করতে থাকে। এক পর্যায়ে যৌতুকের জন্য আমেনা খাতুনকে মানুষিক ও শারীরিক ভাবে নির্মম নির্যাতন করতে থাকে নেশাখোর স্বামী মো. রিপন মিয়া। অবশেষে যৌতুকের জন্য নির্যাতন করে আমেনাকে তার পিত্রালয়ে পাঠিয়ে দেয়। এতেও ক্ষ্যান্ত হয়নি রিপন মিয়া। গত ৬ ফেব্রুয়ারী আমেনা খাতুনের পিত্রালয়ে এসে যৌতুকের জন্য ফের মারধোর করে তাকে নিয়ে ঘর সংসার করবেনা বলে হুমকি দিয়ে চলে যায় সে। এর পর থেকে স্ত্রীর কোন খোঁজখবর নেয়নি এমনকি ভরণ পোষনের জন্য কোন খরচও পাঠাননি রিপন মিয়া। আমেনা খাতুন তার স্বামীর সংসারে ফিরে যেতে বিজ্ঞ আদালত সহ মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেও কোন ফল না পাওয়ায় তার পিত্রালয়ে মানবেতর জীবনযাপন করছে।

গ্রেফতারী পরোয়ানা এরিয়ে আসামী মো. রিপন মিয়া বাংলাদেশের যেই প্রান্তেই থাকুকনা কেন তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে আইনশৃঙ্খলা বাহিনীর নিকট জোর দাবী জানান স্ত্রী মোছা. আমেনা খাতুন।

আরও খবর