নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নবাগত ওসির সাথে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের একাংশ


কিশোরগঞ্জ জেলার হোসেনপুর  থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন এর সাথে হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  (৩ অক্টোবর) সন্ধ্যায়  ওসির অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সকল প্রকারের হয়রানি ছাড়াই সম্পূর্ণ নতুনভাবে পুলিশি সেবা উপজেলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন নবাগত ওসি মারুফ  হোসেন।

তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে উপজেলার প্রতিটি মানুষের মাঝ থেকে পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণাকে দূর করে থানাকে প্রতিটি মানুষের জন্য একটি নির্ভরযোগ্য সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান

এছাড়া জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনা অনুযায়ী পুলিশের পক্ষ থেকে জনসাধারণের সেবা প্রাপ্তিতে সর্বাত্মক সহযোগিতা আশ্বাস প্রদান করেন ওসি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- হোসেনপুর  উপজেলা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক  বাংলাদেশ প্রতিদিন এবং দৈনিক ইনকিলাব  প্রতিনিধি একেএম মোহাম্মদ আলী,  সাধারণ সম্পাদক ও দৈনিক  ভোরের কাগজের প্রতিনিধি  মো.জাকির হোসেন, সহ-সভাপতি ও দৈনিক নয়া শতাব্দীর প্রতিনিধি আশরাফ আহমেদ , সহ-সাংগঠিক, দৈনিক গণবার্তার  জেলা প্রতিনিধি ও এসটি বাংলা টিভির বিশেষ প্রতিনিধি আফজালুর রহমান উজ্জ্বল, 

দপ্তর সম্পাদক,  দৈনিক মুক্তখবরের স্টাফ রিপোর্টার এবং মুভি বাংলা টেলিভিশনের হোসেনপুর প্রতিনিধি মাহফুজ রাজা,তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ও সময়ের আলোর প্রতিনিধি  সামিম সরকার এবং যুগ্ন সাধারণ সম্পাদক ও বাংলার দৈনিক পত্রিকার প্রতিনিধি খায়রুল  ইসলাম ফকির প্রমূখ।

হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি  একেএম মোহাম্মদ আলী বলেন, সাংবাদিকরা হলেন সমাজের আয়না। পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করলে সমাজের সব ধরণের অপরাধ নির্মূল করা সম্ভব।তবে অবশ্যই পুলিশ ও সাংবাদিকরা নিরপেক্ষ কাজ করা উচিত।

পক্ষপাতহীন সংবাদ প্রচারে উপজেলা প্রেসক্লাব সবসময় অগ্রগণ্য।


আরও খবর