কিশোরগঞ্জের হোসেনপুরে ইটবাহী একটি ট্রলির চাপায় ঘটনাস্থলেই তুহিন মিয়া (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে৷
রবিবার (৭ জুলাই) সকাল ১১ টার দিকে পৌর এলাকার ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে৷ নিহত শিশু তুহিন পাশ্ববর্তী গফরগাঁও উপজেলার গাভীশিমুলের নিধার হোসেনের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, তার খালা হোসেনপুর ব্র্যাক অফিসে বাবুর্চির চাকুরী করতো। এদিন সকালে শিশু তুহিন মায়ের সাথে তার খালার সাথে দেখা করতে আসে৷ ব্র্যাক অফিস থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় কিশোরগঞ্জ গামী ইটবাহী একটি লড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস এসে তার মরদেহ উদ্ধার করে।
হোসেনপুর থানার ওসি নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
৭ দিন ১৪ ঘন্টা ৫৭ মিনিট আগে
৮ দিন ৬ ঘন্টা ৫ মিনিট আগে
৮ দিন ৭ ঘন্টা ২২ মিনিট আগে
৮ দিন ১২ ঘন্টা ৪০ মিনিট আগে
৯ দিন ৯ ঘন্টা ২৮ মিনিট আগে
১৯ দিন ৬ ঘন্টা ৫২ মিনিট আগে
২২ দিন ৮ ঘন্টা ৫২ মিনিট আগে
২৩ দিন ১২ ঘন্টা ২ মিনিট আগে