নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

তাড়াইলে দুই লাখ টাকার অবৈধ রিং ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়ন। ছবি : প্রতিনিধি।


মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার মাখরামন বিল ও আশপাশের প্লাবিত এলাকায় উপজেলা মৎস্য অফিস ও থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ হাজার ৩শ' ৮০ মিটার (২ লাখ টাকার) অবৈধ রিং ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।  

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১১ টায় উপজেলার দামিহা ইউনিয়নের মাখরামন বিল ও আশপাশের প্লাবিত এলাকায় অবৈধ রিং ও কারেন্ট জাল জব্দের অভিযান শুরু হয়ে দুপুর ১ টা ৩০ মিনিটে শেষ হয়। ইঞ্জিন চালিত ট্রলার দিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিতের নেতৃত্বে তাড়াইল থানা পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে ২৭ টি অবৈধ কারেন্ট জাল ও ৪২ টি রিং জাল জব্দ করে রাহেলা গ্রামের বিলের পাশে খোলা জায়গায় রাখা হয়। পরে দুপুর ২ টায় মৎস্য অফিসের কর্মকর্তা ও পুলিশের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। 


উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত দৈনিক দেশচিত্রকে জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নে মা মাছ রক্ষায় ও মাছের প্রজনন বৃদ্ধির সুযোগ সৃষ্টির জন্য এই অভিযান পরিচালিত হয়েছে। উক্ত অভিযানে ২ লাখ টাকার অবৈধ কারেন্ট ও রিং জাল জব্দ করা হয়। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আরও খবর