নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুলিয়ারচরে বিনা প্রতিদ্বনদ্বিতায় উপজেলা পরিষদ চেয়ারম্যান 'আবুল হোসেন লিটন'

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন লিটন ছাড়া আর কেউ মনোনয়নপত্র দাখিল না করায় যাছায় বাছায় শেষে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন গত ১৯ মে রোববার যথাযথভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি।

সোমবার (২০ মে) ভৈরব-কুলিয়ারচর-বাজিতপুর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর রিটার্নিং অফিসার ও কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএম ফরহাদ চৌধুরীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত হওয়া যায়।

নবনির্বাচিত চেয়ারম্যান আবুল হোসেন লিটন তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘আমাকে কুলিয়ারচরের সর্বস্তরের মানুষ ভালবাসেন। আমার ওপর তাদের আস্থা রয়েছে। সেই কারণেই আমার বিরুদ্ধে কেউ প্রার্থী হননি। তবে গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিদ্বন্দ্বিতা থাকবে। প্রতিদ্বন্দ্বিতা গণতন্ত্রের সৌন্দর্য। আরও প্রার্থী থাকলে ভোটের মাধ্যমে বিজয়ী হতে পারলে আমি আরও বেশি খুশি হতাম। তিনি বলেন, উপজেলাবাসীর প্রতি আমার দায়বদ্ধতা বেড়ে গেল। আমি চেষ্টা করবো মানুষের ভালবাসার প্রতিদান দিতে। তিনি আরও বলেন, এলাকার এমপি যুব ও ক্রীড়া মন্ত্রী আলহাজ্ব নাজমুল হাসান পাপন আমাদের পারিবারিক অভিভাবক। কুলিয়ারচরকে নিয়ে তাঁরও অনেক এজেন্ডা আছে। সেগুলিও বাস্তবায়নের চেষ্টা করবো।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ফারজানা আলম বলেন, চেয়ারম্যান পদে আবুল হোসেন লিটন ছাড়া আর কেউ প্রার্থী না হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় যথাযথভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তফসিল অনুযায়ী গত ১২ মে মনোনয়নপত্র যাছাই বাছাইয়ের দিন আবুল হোসেন লিটন এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা হওয়ার পর থেকেই তার কর্মী-সমর্থক ও দলীয় নেতাকর্মীরা তাকে ফুলের তোড়া ও ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানিয়ে আসছেন। প্রতিদিনই ফুলেল ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি।

আবুল হোসেন লিটন কুলিয়ারচরের বিশিষ্ট শিল্পপতি মরহুম আলহাজ্ব কাঞ্চন মিয়ার সুযোগ্য সন্তান, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রধান উপদেষ্টা সিআইপি মরহুম আলহাজ্ব মো. মুছা মিয়া ও কুলিয়ারচর পৌরসভার প্রয়াত মেয়র আবুল হাসান কাজলের আপন ছোট ভাই এবং কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান এর চাচা।

চেয়ারম্যান পদপার্থী আবুল হোসেন লিটন প্রতিদ্বনদ্বিতায় নির্বাচিত হওয়ায়, তফসিল অনুযায়ী আগামী ৫ ই জুন ভাইস- চেয়ারম্যান ও মহিলা ভাইস- চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থাকায়, এই ২টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও খবর