নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ভৈরবে ১৫ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব

ভৈরবে ১৫ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব, ছবি - দেশচিত্র।

কিশোরগঞ্জের ভৈরব দূর্জয় মোড় এলাকা থেকে ১৫ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্প। 

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেল ৪ টার দিকে উপজেলার দূর্জয়মোড় সিলেট বাসস্ট্যান্ডের ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ নাঈম হোসেন(১৯)কে ১৫ কেজি গাঁজাসহ আটক করা হয়। প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব। আটককৃত মোঃ নাঈম হোসেন(১৯) পাবনা জেলার চাটমহর উপজেলার বাহাদুরপুর গ্রামের মন্টু মিয়ার ছেলে। 

র‍্যাব- ১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট মোঃ ফাহিম ফয়সাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৪ এপ্রিল বিকেল ৪ টার দিকে র‍্যাব-১৪ ময়মনসিংহ অঞ্চলের  অধিনায়ক এর নির্দেশক্রমে, র‍্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি চৌকোশ আভিযানিক দল তার নেতৃত্বে কিশোরগঞ্জের ভৈরব দূর্জয়মোড় সিলেট বাসস্ট্যান্ডে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ নাঈম হোসেন(১৯) কে আটক করে। এ সময় আসামীর হেফাজত হতে ১৫ কেজি গাঁজা উদ্ধা পূর্বক জব্দ করা হয়। 

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ঢাকাসহ দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রয় করে মর্মে স্বীকার করেন। 

তিনি আরও জানান, এ বিষয়ে ভৈরব থানায় মামলা দায়ের র্পূবক আসামী হস্তান্তর প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

আরও খবর