নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুলিয়ারচরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবর্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার (১৭ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানান কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন।

সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান ও ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের সূচনা করা হয়। 

সকাল সাড়ে ৯ টার দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কুলিয়ারচর উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাংলাদেশ আওয়ামী লীগ, কুলিয়ারচর পৌরসভা ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সমূহ। পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা ও বাঙালি জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম এর সভাপতিত্বে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, কুলিয়ারচর পৌর মেয়র সৈয়দ হাসান সারওয়ার মহসিন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সারোয়ার জাহান, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মো. জিল্লুর রহমান, উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

আলোচনা সভা শেষে, উপস্থিত অতিথিবৃন্দরা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 

এরপর বাদ জোহর শিশুদিবসের তাৎপর্য তুলে ধরে সকল মসজিদ-মন্দির ও বিভিন্ন উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও দুপুর ২ টার দিকে হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা, দিনব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্বভাবে বিভিন্ন অনুষ্ঠান সহ কর্মসূচি গ্রহণ করা হয়।

আরও খবর