নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কিশোরগঞ্জের ভৈরব থানাধীন নাটালের মোড় থেকে ১০,০০০ (দশ হাজার) কেজি ভারতীয় চিনি পাচারকালে ০২ (দুই) চোরাকারবারীকে আটক করেছে র্যা ব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প।

কিশোরগঞ্জের ভৈরব থানাধীন নাটালের মোড় থেকে  ১০,০০০ (দশ হাজার) কেজি ভারতীয় চিনি পাচারকালে ০২ (দুই) চোরাকারবারীকে আটক করেছে র্যা ব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প। 

০১ টি কাভার্ড ভ্যান জব্দ।


১।  ”বাংলাদেশ আমার অহংকার”এই স্লোগানকে সামনে রেখে জন্ম হয় র্যা পিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) । প্রতিষ্ঠালগ্ন থেকে র্যা ব বাংলাদেশের মানুষের কাছে আস্থা ও বিশ্বাসের প্রতীক। র্যা ব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি, সন্ত্রাস, ধর্ষণ, মাদক, অস্ত্র, অপহরণ ও হত্যাসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।  


২। এরই ধারাবাহিকতায়, র্যা ব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৩১ জানুয়ারী ২০২৪ তারিখ রাত আনুমানিক ২০.৩০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন নাটালের মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। রাজু শেখ(৩৮), পিতা-মোঃ মোবারক শেখ, সাং-মাঠপাড়া, চাচড়া,  ২। আল আমিন(২৫), পিতা-আছালত মন্ডল, সাং-শেখহাটি আদর্শপাড়া, উভয় থানা-কোতয়ালী, জেলা-যশোরদেরকে আটক করে।এ সময় আটককৃত আসামিদের দখলে থাকা ০১ টি কাভার্ড ভ্যান তল্লাশী করে শুল্কফাঁকি দেওয়া (ক) ১০,০০০ (দশ হাজার) কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়।যার আনুমানিক মূল্য ১৩,০০,০০০/- (তের লক্ষ টাকা)। আটককৃত আসামিদের নিকট হতে (খ) ০২ টি মোবাইল ও (গ) নগদ ১৬,০০০/- টাকা উদ্ধার করতঃ জব্দ করা হয়। ধৃত আসামিরা দীর্র্ঘদিন যাবৎ সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা কারবারের মাধ্যমে ভারতীয় পণ্য শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে এসে দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে  স্বীকার করে।


৩। আটককৃত আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা চোরাকারবারী চক্রের সদস্য। উক্ত আসামিরা চোরাকারবারী ব্যাবসা পরিচালনা করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করতো। চোরাকারবারীর মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যা বের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 


৪। এ বিষয়ে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়ের র্পূবক আসামী হস্তান্তর প্রক্রিয়াধীন।

Tag
আরও খবর