নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুলিয়ারচরে বিদায়ী ইউএনও ও ওসি'কে সংবর্ধনা প্রধান

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বদলি জনিত বিদায়ী ইউএনও সাদিয়া ইসলাম লুনা ও অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা'কে বিদায় সংবর্ধনা দিয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সমবায় সমিতি লিঃ। 

সোমবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান এর সভাপতিত্বে উক্ত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। 

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সমবায় সমিতি লিঃ এর আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন সহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধা বৃন্দ।

পরে বিদায়ী ইউএনও সাদিয়া ইসলাম লুনা ও অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা'কে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সমবায় সমিতি লিঃ সদস্যবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ এনামুল হক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ, সালুয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সহ ইউনিয়ন কমান্ডার বৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সমবায় সমিতি লিঃ সদস্যবৃন্দ। 

Tag
আরও খবর