নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রামগড়ে শহীদ ক্যাপ্টেন কাদের বিদ্যানিকেতন পরিদর্শন করলেন শহীদ পরিবার


আমেরিকায় নিযুক্ত বাংলাদেশের সাবেক রাস্ট্রদূত ও শহীদ বীর মুক্তিযোদ্ধা  ক্যাপ্টেন আফতাবুল কাদের বীর উত্তমের ভাই আকরামুল কাদেরসহ শহীদ পরিবারের সদস্যরা পরিদর্শন করলেন রামগড়ে অবস্থিত শহীদ ক্যাপ্টন কাদের বীরউত্তম বিদ্যানিকেতন। মঙ্গলবার(১৪ মার্চ) সকালে তাঁরা স্কুলটি পরিদর্শন করেন। এসময় সাবেক রাস্ট্রদূত ও তাঁর সহধর্মিণী  ছাড়াও শহীদ পরিবারের সদস্য আমেরিকায় একটি বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক শামছুল হুদা ও তাঁর সহধর্মিণী উপস্থিত ছিলেন।  শহীদ পরিবারের সদস্যদের পরিদর্শন উপলক্ষে  স্কুলে এক সংবর্ধনাসভার আয়োজন করা হয়। স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য মংপ্রু চৌধুরীর সভাপতিত্বে  সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক রাস্ট্রদূত ও শহীদ বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আফতাবুল কাদের বীর উত্তমের ভাই আকরামুল কাদের। বিশেষ অতিথি ছিলেন, অধ্যাপক শামছুল হুদা,  মিসেস আকরাম,  মিসেস হুদা  ও অবসরপ্রাপ্ত অধ্যাপক  কৃষ্ণ দত্ত। স্বাগত বক্তব্য দেন  সাংবাদিক মো: নিজাম উদ্দিন লাভলু। অনুষ্ঠানে অতিথিবৃন্দ স্কুলের মেধাবৃত্তি ও সনদ বিতরণ করেন।

স্কুলে  পৌঁছলে কোমলমতি  ছাত্র-ছাত্রীরা  শহীদ পরিবারের সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করে।

এর আগে রামগড় কেন্দ্রিয় কবরস্তানে অবিস্থত  শহীদ বীর মুক্তিযোদ্ধা   আফতাবুল কাদের বীর উত্তমের কবর জেয়ারত করেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৭ এপ্রিল মহালছড়িতে পাকবাহিনী ও তাদের সহযোগিদের সাথে  সংঘটিত প্রচন্ড সন্মুখযুদ্ধে শাহাদাতবরণ করেন অকুতোভয় তরুণ  বীর সেনানী  ক্যাপ্টেন  আফতাবুল কাদের বীর উত্তম।

আরও খবর