নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রামগড়ে মারমা ঐক্য পরিষদ ৭তম কাউন্সিল অনুষ্ঠিত

রামগড়ে মারমা ঐক্য পরিষদ ৭তম কাউন্সিল অনুষ্ঠিত


মোহাম্মদ এমদাদ খান রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি 


বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড়  শাখার ৭তম কাউন্সিল হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ৩টায় রামগড় বিজয় ভাস্কর্য প্রাঙ্গনে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ রামগড় উপজেলা শাখা ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ রামগড় উপজেলা শাখার সভাপতি সুজাই চৌধুরীর সভাপতিত্বে  প্রধান অতিথির হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।

কাউন্সিলে প্রধান অতিথি ম্রাসাথোয়াই মারমা বলেন, অনেক পিছিয়ে আছে মারমা সম্প্রদায়। তাই অধিকার আদায়ের লক্ষ্যে সবাইকে একতাবদ্ধ হয়ে নিজেদের প্রাপ্তি আদায় করে নিতে হবে। চাকরি, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য থেকে প্রতিটি সেক্টরে নিজেদের অধিকার আদায়ের ক্ষেত্রে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে পিছিয়ে নয় এগিয়ে যেতে সব সময় এ সংগঠন কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

কাউন্সিলে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য কংজপু মারমা, সাথোয়াই প্রু চৌধুরী, রামগড় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান  মংসাপ্রু কার্বারী, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের রাঙ্গামাটি জেলার সভাপতি সাজাইমং মারমা, সাধারণ সম্পাদক উথইমং মারমা, সাংগঠনিক সম্পাদক আসিমং মারমা ও মহিলা ঐক্য পরিষদের রাঙ্গামাটি জেলার সভাপতি নুমাইচিং মারমা, কাউখালি উপজেলার ভ্রারপ্রাপ্ত সভাপতি থুইশেলা মারমা, সাধারণ সম্পাদক উসাচিং মারমা, মহিলা ঐক্য পরিষদের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি উক্রাচিং মারমা প্রমূখ।

কাউন্সিলে রামগড় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ কে ফুল দিয়ে বরণ করেন রামগড় মারমা যুব ঐক্য পরিষদ।  

কাউন্সিলে চাইলাপ্রু মারমা কে সভাপতি, অংশেপ্রু মারমা কে সাধারণ সম্পাদক ও চাইথোয়াই মারমা কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট  বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের রামগড় পৌর কমিটি ঘোষনা  করা হয়।

Tag
আরও খবর