নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রামগড়ে ভুয়া চক্ষু চিকিৎসককে ৪০ হাজার টাকা জরিমানা

রামগড়ে ভুয়া চক্ষু চিকিৎসককে ৪০ হাজার টাকা জরিমানা 

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি 

খাগড়াছড়ির জেলার রামগড় পৌর শহরে এক ভুয়া চক্ষু চিকিৎসককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম রামগড় পৌরশহরের প্রাণকেন্দ্রে কালিবাড়ি সামনে অবস্থিত আমজাদ মেডিকেল হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

রোগীদের চক্ষু চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগে সেখানে রাকিবুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তিনি ভুয়া চিকিৎসক প্রমাণিত হওয়ায় বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২২ ধারা অনুযায়ী তাকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম সাংবাদিকদের জানান, ভুয়া চিকিৎসকের মাধ্যমে চক্ষু চিকিৎসা দেওয়ার অভিযোগ পেয়ে এই অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

প্রশাসনের এমন পদক্ষেপে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসীর দাবি, ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে এই অভিযান যেন চলমান থাকে, যেন আর কেউ এমন প্রতারকের খপ্পরে না পড়ে।

Tag
আরও খবর