খাগড়াছড়ির জেলার রামগড় পৌরসভার বাগানটিলা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. শামসুল হক নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৭ আগষ্ট) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইসমত জাহান তুহিন" ভ্রাম্যমান আদালতে এই জরিমানা করেন।
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে “ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন, ২০২৩” অনুযায়ী অবৈধভাবে বালু উত্তলনের দায়ে উপজেলার বাগানটিলার এলাকার মো: শামসুল হক পিতা জয়নাল আবেদীনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইসমত জাহান তুহিন বলেন, ‘পরিবেশ বিধ্বংসী বালু উত্তোলন আইনত দণ্ডনীয় অপরাধে প্রমাণিত হওয়ায় দণ্ডিত ব্যক্তিকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। উপজেলার সর্বত্র অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে সাংবাদিকদের জানান।
২৩ দিন ১ ঘন্টা ৭ মিনিট আগে
২৬ দিন ১ ঘন্টা ৩৮ মিনিট আগে
৬৯ দিন ৫৮ মিনিট আগে
৯১ দিন ২১ ঘন্টা ৩৬ মিনিট আগে
৯৪ দিন ৭ ঘন্টা ৪ মিনিট আগে
১০২ দিন ৪ ঘন্টা ১৪ মিনিট আগে
১০৬ দিন ১ ঘন্টা ৫৫ মিনিট আগে
১১৩ দিন ১ ঘন্টা ৫৬ মিনিট আগে