খাগড়াছড়ির জেলার রামগড় পৌরসভার বাগানটিলা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. শামসুল হক নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


বৃহস্পতিবার (৭ আগষ্ট) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইসমত জাহান তুহিন" ভ্রাম্যমান আদালতে এই জরিমানা করেন।


অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে “ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন, ২০২৩” অনুযায়ী অবৈধভাবে বালু উত্তলনের দায়ে উপজেলার  বাগানটিলার  এলাকার মো: শামসুল হক পিতা জয়নাল আবেদীনকে দুই লাখ টাকা  জরিমানা করা হয়।


 ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইসমত জাহান তুহিন বলেন, ‘পরিবেশ বিধ্বংসী বালু উত্তোলন আইনত দণ্ডনীয় অপরাধে প্রমাণিত হওয়ায় দণ্ডিত ব্যক্তিকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। উপজেলার সর্বত্র অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে সাংবাদিকদের  জানান।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024