নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রামগড়ে কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

রামগড়ে কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

রামগড় প্রতিনিধি

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুলের ২০২২-২৩ সালের ৩৪ জন কৃতী শিক্ষার্থীদের মাঝে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউটশন (পিবিজিএসআই) স্কীম এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় এর উদ্যোগে পুরস্কার বিতরণ করা হয়েছে।

রামগড় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ২৪ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০ ঘটিকার সময় রামগড় উপজেলা পরিষদ সম্মেলনে কক্ষে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং খাগড়াছড়ি শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক রবিউল ইসলাম এর সঞ্চালনায় এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (বাজেট) এর সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অহিদুল হক নুরী, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আজিজুর রহমান আনজুম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক গৌরব চাকমা, গুইমারা শহীদ লেফটেন্যান্ট মুসফিক হাই স্কুলের প্রধান শিক্ষিকা কামরুন নাহার প্রমূখ।

পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় অথিতীবৃন্দ শিক্ষা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করেন, সভা শেষে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট ও সার্টিফিকেট তুলে দেন।

এসময় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলার সরকারি বেসরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তা, মাধ্যমিক স্কুলের শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থীরা, অভিভাবক বৃন্দ, স্কুল কমিটির সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর