রামগড়ে রূপালী ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
রুপালী ব্যাংকের রামগড় শাখার উদ্যোগে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত এ গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের রামগড় শাখার ব্যবস্থাপক মো: আমজাদ হোসেন। প্রধান অতিথি ছিলেন মহা ব্যবস্থাপক ও চট্টগ্রাম বিভাগীয় প্রধান এসএম দিদারুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপ মহা ব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার সফিকুল ইসলাম, উপ মহা ব্যবস্থাপক রূপক কুমার রক্ষিত। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রামগড় প্রেসক্লাবের সভাপতি মো. নিজাম উদ্দিন লাভলু ও রামগড় বাজার পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ মো: মোশাররফ হোসেন প্রমুখ।
আলোচনাসভা শেষে স্থানীয় ১০ জন কৃষক-কৃষানীকে এক লক্ষ টাকা হারে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করা হয়।
২৩ দিন ৪ ঘন্টা ৭ মিনিট আগে
২৬ দিন ৪ ঘন্টা ৩৮ মিনিট আগে
৬৯ দিন ৩ ঘন্টা ৫৭ মিনিট আগে
৯২ দিন ৩৫ মিনিট আগে
৯৪ দিন ১০ ঘন্টা ৪ মিনিট আগে
১০২ দিন ৭ ঘন্টা ১৪ মিনিট আগে
১০৬ দিন ৪ ঘন্টা ৫৫ মিনিট আগে
১১৩ দিন ৪ ঘন্টা ৫৫ মিনিট আগে