নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নে নানা আয়োজনে উদযাপিত হলো শান্তি চুক্তির রজত জয়ন্তী

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নে নানা আয়োজনে উদযাপিত হলো শান্তি চুক্তির রজত জয়ন্তী  


এমদাদ খান রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি 



০২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের ২৫তম বার্ষিকী (রজত জয়ন্তী) উপলক্ষ্যে ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন গুইমারা রিজিয়ন কর্তৃক নানাবিধ কর্মসূচীর আয়োজন করা হয়। গুইমারা রিজিয়নের সকল জনসাধারণ ধর্ম, জাতি ও সংস্কৃতি নির্বিশেষে আয়োজিত সকল কর্মসূচীতে স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করেছে। এই ঐতিহাসিক দিবসে গুইমারা রিজিয়ন সম্প্রীতি র‌্যালি, আলোচনা সভা, মানবিক সহায়তা, বিনামূল্যে চিকিৎসা সেবা, সম্প্রীতি মেলা,  প্রীতি ফুটবল খেলা এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।  সকাল ০৯৩০ ঘটিকায় জালিয়াপাড়া বাজার থেকে সকল জনসাধারণ  কাধে কাধ মিলিয়ে বর্ণাঢ্য র‌্যালিতে অংশগ্রহণ করে গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালি সমাপনান্তে গুইমারা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা প্রদান করেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন, বিএএমএস, এনডিসি, পিএসসি, জি, কমান্ডার ২৪ আর্টিলারি ব্রিগেড এবং রিজিয়ন কমান্ডার গুইমারা রিজিয়ন। উক্ত আলোচনা সভায় মেয়র রামগড়, উপজেলা চেয়ারম্যান, অধ্যক্ষ গুইমারা কলেজ, পাহাড়ি ও বাঙ্গালী শিক্ষার্থী বক্তৃতা প্রদান করা হয়। উক্ত আলোচনা সভায় রিজিয়ন কমান্ডার পার্বত্য শান্তি চুক্তির সাফল্য হিসেবে পার্বত্যাঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর অবদান বর্ণনা করেন। 


আলোচনা শেষে সম্প্রীতি মেলা উদ্বোধন, মানবিক সহায়তা, বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম চলমান থাকে। এছাড়াও গরীব ও দুস্থ্য জনসাধারণের মধ্যে ১৫০টি শীতবস্ত্র, ১০টি সোলার প্যানেল, ১০টি সেলাই মেশিন, ১১টি পরিবারকে গৃহনির্মানের জন্য আর্থিক সহায়তা, ০৬টি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা, ২৭ জনকে চিকিৎসার জন্য অনুদান এবং ২০ টি দুস্থ্য পরিবারকে আর্থিক সহায়তাসহ সর্বমোট ২২৮টি পরিবারের মাঝে বিভিন্ন মানবিক সহায়তা প্রদান করা হয়। 


বিকাল ১৫০০ ঘটিকায় প্রীতি ফুটবল খেলা আয়োজন করা হয়। যেখানে পাহাড়ি বাঙ্গালী জনসাধারণের অংশগ্রহণে একটি উপভোগ্য প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি কর্তৃক খেলায় অংশগ্রহণকৃত সকলের মাঝে পুরস্কার প্রদান করা হয়। পরিশেষে গুইমারা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

 

পরিশেষে রিজিয়ন কমান্ডার বলেন, গুইমারা রিজিয়নে নিয়োজিত সেনা, বিজিবি, আনসার, পুলিশসহ সকল নিরাপত্তা বাহিনী শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে প্রচেষ্টা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এধারা অব্যাহত থাকবে।

Tag
আরও খবর