নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রামগড়ে উপজেলা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে বিজিবি জিরো টলারেন্স,

রামগড়ে উপজেলা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে বিজিবি জিরো টলারেন্স, 


সারাদেশে অনুষ্ঠিত  উপজেলা নির্বাচনের প্রথম ধাপে আগামী ৮ই মে রামগড় উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ  ভোট গ্রহন  নিশ্চিত করতে শান্তি বিঘ্নকারীদের বিরুদ্ধে রামগড় ৪৩ বিজিবি কঠোর ভূমিকা পালন করবে।


 আজ মাসিক নিরাপত্তা সমন্বয় সভায় ৪৩ বিজিবির জোন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন এসব কথা বলেন। 


আজ বুধবার ১লা মে সকাল জোন সদরের সম্মেলন কক্ষে মাসিক নিরাপত্তা সমন্বয় সভায় জোন অধিনায়ক পাহাড়ের অনিবন্ধিত রাজনৈতিক দল ইউপিডিএফ সহ সকল সন্ত্রাসী গোষ্ঠীর অপহরণ, চাঁদাবাজি ও সীমান্তে অপরাধমূলক তৎপরতা দমন করতে সঠিক তথ্য দিয়ে সহায়তা করার জন্য সাংবাদিক জনপ্রতিনিধি ও হেডম্যান,  কারবারিদের প্রতি আহ্বান জানান। 


তিনি বলেন নির্বাচন কমিশনের নির্দেশনা ছাড়াও সীমান্ত এলাকায় বিজিবি সব সময় যে কোন অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে বিশৃঙ্খলা সৃষ্টি কারীদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা এসব কর্মকান্ডে জড়িত হবে তাদের কোন ছাড় নয়।


বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভায় রামগড় উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন রামগড় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২নং পাতাছাড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর, রামগড় উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ নিজামউদ্দিন, রামগড় রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, রামগড় রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারী  রতন বৈষ্ণব ত্রিপুরা প্রমুখ। 


এসময় রামগড় ৪৩ বিজিবির উপ-পরিচালক মোঃ রাজু আহমেদ, মেডিকেল অফিসার ক্যাপ্টেন সৈয়দ নূর হোসেন, স্থানীয় স্কুল শিক্ষক জনপ্রতিনিধি, হেডম্যান  কারবারি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর