নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রামগড়ে ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী ও নলকুপ চোর ইব্রাহিম বাবু গ্রেফতার



খাগড়াছড়ির রামগড়ে  মাদক চোরাকারবারী ও দুর্ধর্ষ টিউবঅয়েল চোর ইব্রাহিম খলিল প্রকাশ বাবু(২৭)কে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়।  সে রামগড় পৌরসভার বল্টুরামটিলার(ইসলামপুর) আব্দুর রাজ্জাকের ছেলে। পুলিশ জানায়,  তার বিরুদ্ধে তিনটি ওয়ারেন্ট রয়েছে।

পুলিশ জানায়, গোপনসূত্রে খবর পেয়ে রামগড় থানার এসআই  সামছুল আমিন সঙ্গীয়  ফোর্স নিয়ে  রামগড় পৌরসভাস্থ ০২ নং ওয়ার্ড ডেবারপাড়  ঝুলন্ত ব্রীজ সংলগ্নে অবস্থান নেন। একটি টমটমযোগে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে। এসময় সে পুলিশের সাথে ধস্তাধস্তি করে পালিয়ে যাওয়ার চেস্টা করে। পরে তার দেহ তল্লাসী করে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জানাযায়, এর আগে ওয়ােরন্টভুক্ত  মাদক চোরাকারবারী ইব্রাহিম খলিল বাবুকে আটক করলে সে পুলিশকে কামড় দিয়ে আহত করে পালিয়ে যায়। ইয়াবা চোরাচালান ছাড়াও তার বিরুদ্ধে রামগড়ে  বিভিন্ন বাড়ি ও প্রতিষ্ঠান থেকে শতাধিক নলকুপের মাথা চুরির অভিযোগ আছে। সম্প্রতি রামগড় কালীবাড়ির নলকুপের মাথা চুরি করে সিসিটিভির কারণে ধরা পড়ে সে। পরে সামাজিকভাবে বিচার করা হয় তার।

রামগড় থানার ওসি(তদন্ত) মো. ফকরুল ইসলাম  জানান,  ইব্রাহিম অত্যন্ত ধূর্ত ও দুর্ধর্ষ  অপরাধী।  তারস বিরুদ্ধে থানায় তিন মাদক মামলা রয়েছে। সে মামলাগুলোর পলাতক আসামী। তিনি বলেন, সোমবার রাতে পুলিশ অনেক ঝুঁকি নিয়ে  ১৫০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তার বিরুদ্ধে থানায় মাদক আইনে আরও একটি মামলা রুজু হয়েছে।

Tag
আরও খবর